পেট্রোল পাম্পে তেল ভরতে আশা একটি বাইকে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাম্পের কর্মী ও স্হানীয় বাসিন্দাদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এলাকার বাসিন্দারা। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দোলুয়া এলাকার একটি পেট্রোল পাম্পে।
জানা গেছে, এদিন বিকালে এক ব্যক্তি তাঁর বাইকে তেল ভরানোর জন্য পেট্রোল পাম্পে আসেন। এমন সময় হঠাৎ বাইকের ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ আগুন লাগতে দেখে পাম্প কর্মী ও বাইক চালক সহ স্হানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা দ্রুত এগিয়ে এসে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। পাম্পের সামনে থাকা জমা জলের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
3


