দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ এবং বেতন বৃদ্ধির দাবি। পথে
রাজ্যের তিনটি মিড ডে মিল কর্মী সংগঠনের যৌথ মঞ্চ। “পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী যৌথ সংগ্রাম কমিটি” -র পক্ষ থেকে মঙ্গলবার মিড ডে মিল কর্মীরা পথে নামেন।

তাঁদের দাবি
১) উৎসব বোনাস দিতে হবে
২) বছরে ১০ মাস নয়, ১২ মাসের মজুরি দিতে হবে
৩) বাঁচার মতো ন্যূনতম বেতন বৃদ্ধি করতে হবে
৪) অবসরকালীন ভাতা নিশ্চিত করতে হবে
৫) কর্মী ছাঁটাই বন্ধ সহ ১০ দফা দাবিতে, একটি মিছিল শিয়ালদা স্টেশন থেকে নবান্নের দিকে এগোয়। অপারদিকে হাওড়া থেকেও একটি মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে এই মিছিলে যোগ দেয়। প্রায় ১০ হাজার মিড ডে মিল কর্মী রাস্তায় নামেন। তাঁদের দাবি, নবান্নের দিকে এগিয়ে গেলে কলকাতার করপোরেশনের কাছে ব্যারিকেড করে পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে কর্মীদের আধ ঘণ্টা ধস্তাধস্তি হয়। তারপর রাস্তাতেই কর্মীরা বসে পড়ে রাস্তা অবরোধ করেন। এবং তাঁদের দীর্ঘ বঞ্চনার, যন্ত্রণার কথা তুলে ধরেন । তিনটি মিড ডে মিল সংগঠনের পক্ষ থেকে ৬ জন প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর অফিসে স্মারকলিপি জমা দেন l। কয়েকদিনের মধ্যে বৈঠকের দিন সুনিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।



