তেলেঙ্গানায় সোনার দোকান লুটের ঘটনায় মালদহ থেকে গ্রেফতার অন্যতম অভিযুক্ত। উদ্ধার প্রচুর সোনার গয়না এবং নগদ অন্তত সাড়ে চার লক্ষ টাকা। রতুয়া থানার পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্ত যুবক মহম্মদ জসিমুদ্দিনকে গ্রেফতার করলো তেলেঙ্গানা পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ট্রানজিট রিমান্ডে ওই যুবককে নিয়ে যাওয়া হচ্ছে তেলেঙ্গানায়।
জানা গিয়েছে, গত ২১ জুলাই তেলেঙ্গানার সূর্যপেট জেলায় একটি জুয়েলারি দোকান লুটের ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই ডাকাত দলের অন্যতম মালদহের মহম্মদ জসিমুদ্দিন। এরপরেই মালদহ পুলিশের সঙ্গে যোগাযোগ করে তেলেঙ্গানা পুলিশ। ওই রাজ্যের পুলিশের একটি দল মালদহের রতুয়া পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানে চালিয়ে গ্রেফতার করে বছর ২২-র যুবক জসিমুদ্দিনকে।
জানাগিয়েছে, জসিমুদ্দীন মালদহের রতুয়া থানার চাঁদমনি- দুই গ্রাম পঞ্চায়েতের বাটনা আন্ধারু এলাকার বাসিন্দা। তার ঘরের আলমারিতে লুকিয়ে রাখা হয়েছিল নগদ লক্ষ লক্ষ টাকা ও সোনার গয়না। পুলিশের যৌথ অভিযানে সেগুলি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক তেলেঙ্গানায় গ্রিল মিস্ত্রি হিসেবে কাজে যায়। সেখানে গিয়ে দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত হয়ে যায় সে।
5


