অবৈধ টোটোর দৌরাত্ম্য!

Spread the love

অবৈধ টোটোর দৌরাত্ম্য বন্ধের দাবিতে অনুমোদিত টোটো চালকরা কাটোয়ার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাল। কয়েকশ টোটোচালক কাটোয়ার স্টেশনবাজার থেকে মিছিল করে মহকুমা শাসকের কার্যালয়ে আসে। বিক্ষোভ শেষে টোটোচালকদের তরফে মহকুমা শাসককের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। টোটোচালকদের সংগঠনের সভাপতি বিশ্বনাথ সাহা বলেন,কাটোয়া শহরে ৭৪৬টি অনুমোদিত টোটো চলাচলের অনুমতি থাকলেও বাইরের বেআইনি টোটোর চাপে কাটোয়া শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। অনুমোদিত টোটো চালকরা প্রশাসনের দেওয়া টিকার নিয়ে শহরে টোটো চালাচ্ছে। অথচ বেআইনি টোটো চালকরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছে তার দায় পড়ছে বৈধ টোটো চালকদের উপর।প্রশাসন অনুমোদিত টোটো চালকরা নিরাপত্তা চাইতে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *