প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

Spread the love

কোচবিহারের মাথাভাঙায় জাঁকজমক ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করলেন মোদী ভক্ত প্রফুল্ল বর্মন ।এদিন নরেন্দ্র মোদীর মূর্তি মাথায় করে আনেন একটি বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে। জাতীয় পতাকা নিয়ে পায়ে হেঁটে শোভাযাত্রার মধ্য দিয়ে মোদীর মূর্তি বারিতে নিয়ে এসে স্থাপন করেন।পাশাপাশি নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে ৭৫ কেজি একটি কেক কেটে জন্মদিন উৎযাপন করেন।এদিন মোদীর জন্মদিনে নিমন্ত্রিত ছিলো বহু মানুষ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন বর্মন সহ বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। অপারেশন সিঁদুরের সাফল্য তিনি সেনা কর্মীদের শ্রদ্ধায় তাদের ছবি বাড়িতে এবং এলাকায় ব্যানার লাগান ।এদিন প্রফুল্ল বর্মন বলেন আমি আজ থেকে শপথ নিলাম নরেন্দ্র মোদির পায়ের ধুলো যতদিন পর্যন্ত তিনি পাবেন না ততদিন তিনি ভাত ও রুটি খাবেন না। মোদীর মূর্তি স্থাপন করেছেন যা মোদীকে ভোগ দেবেন সেই খেয়েই তিনি কাটাবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *