অখিলেশের বক্তব্যে উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধারে প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গ। পেনড্রাইভ বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। তাঁর মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের ‘পেন’ ভুলতে পারেনি, আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন – এই বাস্তবতা মেনে নিতে পারছে না গেরুয়া শিবির। এই প্রসঙ্গ টেনেই তিনি বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের মত স্পষ্ট করে দেন। অখিলেশ যাদবের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তাঁর কথায়, ”বিজেপি নিজেই জানে যে তারা এই রাজ্যে জিততে পারবে না। তাই এখন তাদের একমাত্র লক্ষ্য, সম্মানের সঙ্গে হার স্বীকার করা।” অখিলেশের মন্তব্যে স্পষ্ট বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনও সংশয় দেখছেন না।বাংলায় বিজেপির হার এখন শুধু সময়ের অপেক্ষা—এ কথা শুধু বিরোধীরা নয়, বিজেপিও ভালো করেই জানে। সোমবার কলকাতায় এসে এমনই তীব্র মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সুপ্রিম ও সাংসদ অখিলেশ যাদব। একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক কলকাতায় আসেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডিম্পল যাদব।
কলকাতা বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অখিলেশ। বাংলায় এসআইআর ইস্যু এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করেন। অখিলেশের অভিযোগ, ভোটের ময়দানে লড়াই করে জেতার ক্ষমতা না থাকায় বিজেপি এখন রাজনৈতিক প্রতিহিংসার পথ বেছে নিয়েছে এবং তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযানের প্রসঙ্গ টেনে অখিলেশ কটাক্ষ করেন গেরুয়া শিবিরকে। পেনড্রাইভ বিতর্কের উল্লেখ করে তিনি বলেন, বিজেপি এখনও সেই ‘পেন’-এর ভয় কাটিয়ে উঠতে পারেনি। অন্যদিকে বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে ইডির চাপ মোকাবিলা করেছেন, তা বিজেপির কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই প্রেক্ষিতেই বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন সমাজবাদী পার্টির প্রধান। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির পরাজয় অনিবার্য। অখিলেশের কথায়, বিজেপি নিজেরাই জানে যে এই রাজ্যে তারা আর জিততে পারবে না। এখন তাদের একমাত্র দায়িত্ব, সম্মানের সঙ্গে সেই হার মেনে নেওয়া। কিন্তু তা না করে কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের নিশানা করা হচ্ছে বলেই তাঁর অভিযোগ।
অখিলেশ যাদবের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও বৈঠক হবে কি না, তা নিয়ে জল্পনা চললেও সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। তবে তাঁর বক্তব্যেই স্পষ্ট, বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি একেবারেই সংশয়হীন—এখানে গেরুয়া শিবিরের পরাজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র।
ইডি-সিবিআই দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই, বাংলায় জিতবে না বিজেপি: অখিলেশ


