কিডনি ব্যর্থতা বাড়াচ্ছে ঝুঁকি: খালেদা জিয়াকে ঢাকাতেই রাখা হল

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে। উন্নতির বদলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে কি না, তা নিয়েই দিশেহারা দেশবাসী। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁকে বিদেশে নেওয়ার পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। চিকিৎসা চলছে ঢাকাতেই, এবং চিকিৎসকদের পর্যবেক্ষণ আরও আশঙ্কা বাড়াচ্ছে। অশীতিপর এই নেত্রীর ডায়াবেটিস, কিডনি বিকলতা, আর্থ্রাইটিস, লিভার…

Read More

🇧🇩 পেঁয়াজ দামে নাভিশ্বাস, বিকল্প খুঁজেও ভরসা সেই দিল্লিতেই ঢাকার

বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। কোথাও কোথাও কেজি ১৫০ টাকার গণ্ডিও ছাড়িয়েছে। বিপাকে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে বাজার স্থিতিশীল করতে ফের ভারতের দিকেই হাত বাড়াল ঢাকা। সেদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস সম্প্রতি ৫০ জন বাংলাদেশি আমদানিকারককে ভারত থেকে পেঁয়াজ আনার অনুমতি দিয়েছেন। প্রত্যেকে সর্বোচ্চ ৩০ টন করে আমদানি করতে পারবেন। এই ভাবে আগামী বছরের ৩১…

Read More

হিজাব না পরায় ইরানে ম্যারাথন-কাণ্ড, আয়োজকদের গ্রেপ্তার

ইরানে একটি মহিলা ম্যারাথনে বহু দৌড়বাজ হিজাব না পরেই অংশ নেন। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই দেশে বিতর্ক শুরু হয়। ইরানের বিচার বিভাগ জানায়, সরকারি হিজাববিধি ভাঙা হয়েছে। তাই দুই আয়োজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—ইচ্ছাকৃতভাবে এমন প্রতিযোগিতার আয়োজন, যেখানে হিজাব আইন মানা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ইরানে আবারও…

Read More

ভারতের অর্থনীতি বিশ্বমঞ্চে আত্মবিশ্বাসী: মোদি

মার্কিন আর্থিক রেটিং সংস্থা ফিচ জানিয়েছে, কেন্দ্রীয় সরকার জিএসটি সংস্কারের পর সাধারণ মানুষের খরচ ও আস্থা বেড়েছে। এপ্রিল-জুনে ৭.৮% অর্থনৈতিক বৃদ্ধি হওয়ার পর পরবর্তী ত্রৈমাসিকে তা ৮.২%-এ পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বর ২৩তম ‘হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে’ বলেন, অতীতের ধীর অর্থনৈতিক বৃদ্ধিকে “হিন্দু প্রবৃদ্ধি” আখ্যা দিয়ে হিন্দু জীবনধারাকে অপমান করা হতো। তার শাসনকালে ভারত…

Read More

দিল্লির দূষণে ঘেরা পুতিনের ২৪ ঘণ্টার সফর

দিল্লিতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ২৪ ঘণ্টার কিছু বেশি সময় তিনি থাকবেন রাজধানীতে। কিন্তু এই সময়টায় তাঁকে পড়তে হবে মারাত্মক বায়ুদূষণের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির বাতাসে একদিন নিঃশ্বাস নিলেই যেন ২৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় শরীরে। অর্থাৎ ধূমপায়ী না হয়েও পুতিনকে শ্বাসের সঙ্গে শরীরে ঢুকবে বিষাক্ত কণিকা। দীপাবলির পর থেকেই দিল্লির দূষণ…

Read More

ইংল্যান্ড ক্রিকেটের ‘দ্য জাজ’ আর নেই, ৬২ বছর বয়সে প্রয়াত রবিন স্মিথ

রবিন স্মিথ আর নেই। ইংল্যান্ড ক্রিকেটের এক ঝলমলে অধ্যায়ের পর্দা নামাল তাঁর মৃত্যু। ৬২ বছর বয়সে অস্ট্রেলিয়ার পার্থের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইংল্যান্ডের ব্যাটিং ইতিহাসে ‘দ্য জাজ’ নামে পরিচিত এই ব্যাটার তাঁর দৃঢ়তা, সাহস এবং ফাস্ট বোলারদের বিরুদ্ধে নির্ভীক লড়াইয়ের জন্য ক্রিকেটপ্রেমীদের মনে বিশেষ জায়গা দখল করে ছিলেন। ১৯৮৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে…

Read More

সামান্থা–রাজের বিয়েতে শুভেচ্ছা পাঠালেন ডেভিড বেকহ্যাম

পয়লা ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারের আধ্যাত্মিক পরিবেশে গাঁটছড়া বাঁধলেন বিখ্যাত পরিচালক রাজ নিদিমরু এবং দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিনের বন্ধুত্ব, কাজের সূত্রে একসঙ্গে সময় কাটানো থেকে জন্ম নেওয়া সম্পর্ক—অবশেষে বিয়ের মাধ্যমে পরিণতি পেল এই তারকা-জুটির প্রেমকাহিনি। ভোরবেলায় মন্দির প্রাঙ্গণে বৈদিক নিয়মে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুই তারকার পরিবারের সদস্যরা, কয়েকজন…

Read More

৭ম বিবাহবার্ষিকীতে নিক-প্রিয়ঙ্কাকে মধু চোপড়ার আবেগী বার্তা, ভাইরাল শুভেচ্ছা পোস্ট

বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিরই অন্যতম আকর্ষণীয় তারকা দম্পতি প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। আজ তাঁদের ৭ম বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনে মেয়ের পরিবারকে ভালোবাসায় ভরা একটি বার্তা পাঠালেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া। আর সেই পোস্টই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি সুন্দর ছবির সঙ্গে মধু লেকেছেন—“Happy 7th anniversary my lovelies. Stay blessed always.” তাঁর এই বার্তায়…

Read More