বিজেপিকে ‘ঐতিহাসিক ভুল’ বলেই তৃণমূলে চন্দ্র বসু, ভোটের আগে বড় ধাক্কা

Spread the love

ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে বড় চমক। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অবশেষে তৃণমূলে যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু-র প্রপৌত্র চন্দ্র কুমার বসু। রবিবার তৃণমূল ভবনে ব্রাত্য বসু ও কীর্তি আজাদ-এর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি।

যোগ দিয়েই বিস্ফোরক মন্তব্য চন্দ্র বসুর। সাফ জানালেন, বিজেপিতে যোগ দেওয়া ছিল তাঁর “ঐতিহাসিক ভুল”। ২০১৪ সালে নরেন্দ্র মোদি-র নেতৃত্বে আস্থা রেখেই সেই দলে গিয়েছিলেন, কিন্তু পরে তাঁর ধারণা বদলায়। অভিযোগ, বিজেপি সংবিধান মানে না, বাংলার সংস্কৃতির সঙ্গেও তাদের কোনও মিল নেই।

এসআইআর নোটিস ইস্যুতেও ক্ষোভ উগরে দেন তিনি। প্রশ্ন তোলেন, নেতাজির পরিবারের সদস্য হয়েও তাঁকে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হল কেন? এই ঘটনাই তাঁর মোহভঙ্গের বড় কারণ বলে মনে করা হচ্ছে।

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়-এর দলে যোগ দিয়ে চন্দ্র বসুর এই পদক্ষেপে ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় প্রভাব পড়তে চলেছে বলেই মত রাজনৈতিক মহলের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *