দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে অক্ষয় তৃতীয়ায়। এই মন্দির উদ্বোধন কেন্দ্র করে রাজ্য এবং ভিন রাজ্য থেকে একাধিক মানুষ ভিড় জমাবেন দীঘায়।
যাতে কোনরকম বিপদ না ঘটে, আগাম সুরক্ষার কথা মাথায় রেখে মন্দির সংলগ্ন এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এছাড়াও উদ্বোধনের দিন রাজ্যজুড়ে বসানো হবে জায়ান্ট স্ক্রিন। মহাপ্রভুর প্রাণ প্রতিষ্ঠা সরাসরি হবে এই স্ক্রিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাসীর কাছে আবেদন জানিয়েছেন, জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে ধীরে ধীরে সকলেই আসবেন কিন্তু উদ্বোধনের দিন সকলের জায়ান্ট স্ক্রিনে চোখ রাখুন।
মন্দিরের মূল বিগ্রহ কষ্টিপাথরের। জগন্নাথদেব সহ বাকি দুজনের মূর্তি এসেছে রাজস্থান থেকে। পুজোর জন্য যে মূর্তিটি তৈরি হবে সেটি নিম কাঠের। পার প্রতিষ্ঠা করবেন পুরীর দ্বৈয়িতাপতি। নিত্য পূজার দায়িত্ব দেওয়া হয়েছে ইসকন কর্তৃপক্ষকে।


