উইলিয়াম ইশমাইলের সঙ্গে চার হাত এক

Spread the love

দীর্ঘ জল্পনার অবসান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইঙ্গেট এবার আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখলেন। উইলিয়াম ইশমাইলের সঙ্গে খ্রিস্টান রীতিতে বিয়ে সারলেন অভিনেত্রী। শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই বিয়ের প্রথম ছবি প্রকাশ করে সুখবরটি জানান জেনিফার।

একাধিক ওয়েডিং ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “and finally our stars aligned! @williamishmael”। পোস্টটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনুরাগী থেকে শুরু করে টেলিভিশন জগতের একাধিক তারকা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেন।

প্রকাশিত ছবিতে সাদা রঙের এলিগ্যান্ট ওয়েডিং গাউনে নজর কেড়েছেন জেনিফার। অন্যদিকে, বর উইলিয়াম ইশমাইলকে দেখা যায় ক্লাসিক কালো টাক্সেডোতে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খ্রিস্টান রীতিনীতি মেনে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরেই জেনিফারের বিয়ে নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার ইতি টেনে নিজেরাই বিয়ের ছবি প্রকাশ করলেন নবদম্পতি। তাঁদের এই নতুন সফরের জন্য শুভেচ্ছার বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *