পুরোহিত নেই, মন্ত্রপাঠও নয়! গ্রিসে অনিরুদ্ধ-কাব্যর বিয়েতে পেরিয়ারের ‘আত্মমর্যাদার বিবাহ’, শৃঙ্খল বিনিময়ে এক হলেন তারকা জুটি
গ্রিসে সুরকার অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ে ঘিরে এবার সামনে এল এক চমকপ্রদ তথ্য। প্রচলিত হিন্দু বিবাহের ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকা জুটি। তাঁদের বিয়ের পদ্ধতি পরিচিত ‘আত্মমর্যাদার বিবাহ’ বা ‘সুয়মরিয়াদাই তিরুমনম’ নামে। তামিলনাড়ুর সমাজ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত এই বিবাহরীতি নতুন করে আলোচনায় উঠে এসেছে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের…


