হলুদ লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত, দীর্ঘ অপেক্ষায় যাত্রীরা

Spread the love

অফিস টাইমে ফের বিপাকে পড়লেন মেট্রো যাত্রীরা। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত হলুদ লাইনের মেট্রো পরিষেবা হঠাৎই ব্যাহত হয়। ফলে সকালে কাজে বের হওয়া অসংখ্য যাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

শুক্রবার সকাল প্রায় ১০টা ১৪ মিনিট নাগাদ এই সমস্যার সূত্রপাত হয়। জয়হিন্দ (এয়ারপোর্ট) স্টেশন-সহ বিভিন্ন জায়গায় তখন অফিসগামী যাত্রীদের ভিড় ছিল। আচমকা সিগন্যালিং সমস্যার জেরে মেট্রো চলাচল বন্ধ করে রেক ফাঁকা করে দেওয়া হয়। পরে মেট্রোর আধিকারিক ও ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করেন।

পরিস্থিতি সামাল দিতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালানো হচ্ছে। তবে পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মেট্রো অত্যন্ত ধীর গতিতে চলছে এবং ট্রেন পেতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই এয়ারপোর্ট–নোয়াপাড়া মেট্রো রুটের উদ্বোধন করেছিলেন। বর্তমানে এই রুটে বহু মানুষ দ্রুত যাতায়াতের জন্য নির্ভর করেন। যদিও মেট্রো সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনের পরিষেবা স্বাভাবিক রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *