Navi Mumbai-তে মেয়াদ বদলের অভিযোগ, Maggi-Lay’s-সহ বিপুল খাবার বাজেয়াপ্ত

Spread the love

মহারাষ্ট্রের Navi Mumbai-তে খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ বদলে দেওয়ার অভিযোগে বড়সড় অভিযান চালাল Food and Drug Administration (FDA)। ২৪ থেকে ২৯ অগস্ট পর্যন্ত FDA এবং Navi Mumbai Police Crime Branch-এর যৌথ অভিযানে Turbhe-র TTC Industrial Area-র Sadhana Enterprises থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে।

FDA সূত্রে খবর, অভিযানে Maggi Masala ও Atta Noodles-এর পাশাপাশি Lay’s, Kurkure এবং Fun Flips-এর মতো চিপস ও স্ন্যাকস উদ্ধার হয়েছে। এছাড়াও বিভিন্ন Ready-to-Eat এবং Ready-to-Cook খাদ্যপণ্যও বাজেয়াপ্ত করা হয়েছে।

তদন্তে আধিকারিকরা দেখতে পান, প্যাকেটের গায়ে থাকা আসল manufacturing date এবং expiry/use-by date মুছে নতুন তারিখ বসানো হচ্ছিল। শুধু তাই নয়, উপাদান ও nutritional information-সহ আসল লেবেল খুলে নতুন স্টিকার লাগানোরও অভিযোগ উঠেছে। এরপর সেই পণ্যগুলি নতুন করে প্যাকেজ করা হচ্ছিল বলে জানিয়েছে FDA।

অভিযানের পর Sadhana Enterprises-এর লাইসেন্স স্থগিত করেছে FDA। পুরো ঘটনায় খাদ্যপণ্যের নিরাপত্তা এবং মেয়াদ সংক্রান্ত তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তবে একই সময়ে আদালতে FDA-কে একাধিক ক্ষেত্রে ধাক্কাও খেতে হয়েছে। Bombay High Court মুম্বইয়ের Bandra-Kurla Complex-এ Mumbai Cricket Association (MCA) premises-এর পাঁচটি রেস্তরাঁ বন্ধের নির্দেশ প্রত্যাহার করতে বলে। পরে পরিদর্শনে ওই রেস্তরাঁগুলি ৮৮ শতাংশ food safety norms মেনে চলেছে বলে উঠে আসে। আদালত FDA-র পদক্ষেপকে ‘undue haste’ এবং ‘pedantic instead of pragmatic’ বলে সমালোচনা করে।

অন্য একটি মামলায় Pune-র Wadki-তে Cipla Pharma & Life Sciences Ltd-এর carrying and forwarding facility-এর drug sale licence বাতিলের নির্দেশও প্রত্যাহার করে FDA। Reactin Plus tablets-এর packaging ও recall সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২৭ অগস্ট থেকে লাইসেন্স বাতিল করা হয়েছিল। আদালত FDA-র পদক্ষেপকে ‘high-handed’ এবং ‘principles of natural justice’-এর পরিপন্থী বলে মন্তব্য করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *