Bali-তে দুর্ঘটনা, মেরুদণ্ডে চোট! এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফিরলেন নুশরাত ভারুচা

বালিতে কাজের পাশাপাশি ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে অভিনেত্রীকে। মুম্বইয়ের একটি হাসপাতালে নুশরাতকে অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়ার…

Read More

প্রথম দর্শনেই মুগ্ধ ভক্তরা! প্রকাশ্যে লালবাগচা রাজা ২০২৬, এবার বাপ্পার দরবারে নজরকাড়া চমক

মুম্বইয়ের অপেক্ষার অবসান। গণেশ চতুর্থীর আগেই প্রকাশ্যে এল বহুল প্রতীক্ষিত লালবাগচা রাজা ২০২৬-এর প্রথম দর্শন। শুক্রবার সন্ধ্যায় প্রথম ঝলক সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। এক ঝলক বাপ্পাকে দেখতেই লালবাগে ভিড় জমেছে অনুরাগী ও দর্শনার্থীদের। এবার লালবাগচা রাজা সার্বজনিক গণেশোৎসব মণ্ডলের ৯৩তম বর্ষ। ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় লালবাগ মার্কেটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়…

Read More

Navi Mumbai-তে মেয়াদ বদলের অভিযোগ, Maggi-Lay’s-সহ বিপুল খাবার বাজেয়াপ্ত

মহারাষ্ট্রের Navi Mumbai-তে খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ বদলে দেওয়ার অভিযোগে বড়সড় অভিযান চালাল Food and Drug Administration (FDA)। ২৪ থেকে ২৯ অগস্ট পর্যন্ত FDA এবং Navi Mumbai Police Crime Branch-এর যৌথ অভিযানে Turbhe-র TTC Industrial Area-র Sadhana Enterprises থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। FDA সূত্রে খবর, অভিযানে Maggi Masala ও…

Read More

চুপিসারে তৃতীয় বিয়ে আমির খানের, ৫ জুলাই ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সাতপাকে

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই অত্যন্ত ঘরোয়া পরিবেশে হবে বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রথমে বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের রেজিস্ট্রি…

Read More

যন্ত্রণায় কাতর সোনু নিগম, তবু মঞ্চ ছাড়ছেন না! অসুস্থ শরীর নিয়েই কনসার্টে গাইবেন জনপ্রিয় গায়ক

শরীর সঙ্গ দিচ্ছে না, তবু থামতে রাজি নন সোনু নিগম। তীব্র শারীরিক সমস্যার মধ্যেও আসন্ন কনসার্ট বাতিল করার কথা ভাবছেন না বলিউডের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। বরং যন্ত্রণা নিয়েই মঞ্চে ওঠার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানিয়েছেন সোনু। সেখানে তিনি জানান, গত কয়েকদিন ধরে ‘পিঞ্চড নার্ভ’-এর…

Read More

ভাইরাল মঙ্গলসূত্র পরা কঙ্গনাকে ঘিরে তুমুল জল্পনা

বলিউডের ‘ক্যুইন’ Kangana Ranaut-কে ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম সমাজমাধ্যম। সালোয়ার স্যুট, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র— এমন সাজে অভিনেত্রীকে দেখে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে গোপনে বিয়ের জল্পনা। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই তড়িঘড়ি গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, চুপিসারে বিয়ে…

Read More

পুণে স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত বন্দে ভারত

মহারাষ্ট্রে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গেছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ছেড়ে সোলাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্রেনটি। কিন্তু পুণে রেলওয়ে স্টেশন-এ ঢোকার সময়ই বিপত্তি ঘটে। হঠাৎ করে ট্রেনের চতুর্থ বগির ট্রলি লাইনচ্যুত হয়ে যায়। রেলের তরফে জানানো হয়েছে, এই…

Read More

পার্শ্বচরিত্রেই দাপট, প্রয়াত ভরত কাপুর

৮০ বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ভরত কাপুর। সোমবার মুম্বইয়ে সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। নায়ক না হয়েও প্রতিটি চরিত্রে ছিলেন নজরকাড়া। সংযত অভিনয়েই তৈরি করেছিলেন আলাদা জায়গা। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। নীরবে শেষ হল এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

Read More

প্রয়াত আশা ভোসলে, ৯২ বছরে থামল সুরের জাদু

চিরবিদায় নিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অস্বস্তি অনুভব করার পর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিনের শারীরিক দুর্বলতার পাশাপাশি ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায়…

Read More

সুরের রানী আশার শারীরিক সঙ্কট, হাসপাতালে লড়াই—উদ্বিগ্ন ভক্তরা

টলিউডে সাম্প্রতিক শোকের আবহ কাটতে না কাটতেই বিনোদন জগতে ফের উদ্বেগের খবর। কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়স ৯২, তবুও তাঁর কণ্ঠ আজও কোটি মানুষের আবেগ—আর সেই মানুষটিকেই এখন জীবনযুদ্ধ লড়তে হচ্ছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আশা ভোঁসলে। বাড়িতেই অসুস্থতা অনুভব…

Read More