হকার উচ্ছেদের প্রতিবাদে সিটু সমর্থিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার ইউনিয়নের কাটোয়া শাখার তরফ থেকে কাটোয়া রেলপ্লাটফর্মে মিছিল করল সংগঠনের সদস্যরা। বুধবার সন্ধ্যেয় বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের নেতৃত্ব কাটোয়া স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেয়। অমৃতভারত প্রকল্পের অধীনে কাটোয়া রেলস্টেশনকে আধুনিকীকরণের জন্য রেলের জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদের নোটিশ কর্ত্তৃপক্ষ ইতিমধ্যে জারি করেছে। সেই নোটিশে কাটোয়ায় রেলের জমিতে পঞ্চাশ বছরের বেশি সময় থেকে বংশ পরম্পরায় কংক্রিটের দোকানঘর করে যেসব পরিবার ব্যবসা করছে তাদের উঠে যেতে হবে।একটি বাজার সম্পূর্ণ খালি হয়ে যাবে।সিটু সমর্থিত পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার ইউনিয়নের কাটোয়া শাখার নেতা কর্মীদের সাফ কথা পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করুক নাতো রেলের এই সিদ্ধান্ত আমরা মানব না।সিটু নেতা জয়দীপ চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন এরা এই জমিতে ব্যবসা করছে।আধুনিকীকরণের নামে উচ্ছেদ করে দিলে কয়েকশ পরিবার খেতে পাবে না। কাটোয়ার রেলের স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য বলেন হকার ইউনিয়ন উচ্ছেদের বিরুদ্ধে একটি ডেপুটেশন দিয়েছে।আমি উর্ধতন কর্ত্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।
- Abhishek Banerjee
- Accident
- Agriculture
- AVBP
- Badminton
- Bangladesh
- BENGAL BUDGET
- BJP
- BOLLYWOD
- Business
- Calcutta High Court
- CENCUS 2026
- Commonwealth Games
- CONGRESS
- CPIM
- Cricket
- Crime
- Donald Trump
- Draupadi Murmu
- Education
- ELECTION BENGAL
- Election Commission
- Entertainment
- Fashion
- FESTIVAL
- Food
- football ⚽
- General
- Govt Of India
- GOVT OF WEST BENGAL
- Health
- History
- Hollywood
- Incident
- Independence Day India
- India
- Indian Army
- Indian Cinema
- Indian rail
- Indian Sports
- indinews24
- International
- Joseph Vijay
- Kolkata
- LAW & ORDER
- LEGAL / ILLEAGL
- Lifestyle
- Mamata Banerjee
- Mythology
- Narendra Modi
- Natural Disaster
- Politician
- politics
- politics
- Rahul Gandhi
- SOUTH FILM INDUSTRY
- Sports
- Sports
- supreme court
- Tadanta Crime
- Tech
- TECHNOLOGY
- Tennis
- TMC
- TOLLYWOOD
- tourism
- Travel and Tourism
- TVK
- Weather Report
- Wedding
- West Bengal
- Wild life


