মাত্র ৭ বছরেই ১২টি ভাষায় দক্ষ অসিন-কন্যা, নেপথ্যে মায়ের বিশেষ ভূমিকা

একসময় দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন অসিন। আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে অভিনয় করে হিন্দি সিনেমার দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। কিন্তু রাহুল শর্মাকে বিয়ে করার পর অভিনয় থেকে সরে এসে সংসারকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। এবার স্ত্রী ও মেয়েকে নিয়ে মুখ খুলে চর্চায় মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল। সম্প্রতি মাইগভ ইন্ডিয়ার সঙ্গে…

Read More

৫৩-এও ফিটনেসে নজর কাড়ছেন মালাইকা, সুস্থ থাকার জন্য কোন অভ্যাসে ভরসা অভিনেত্রীর?

নাচ, ফ্যাশন আর শরীরচর্চা—এই তিনের মেলবন্ধনে বরাবরই নজর কেড়েছেন মালাইকা অরোরা। কখনও পর্দায় তাঁর উদ্দাম নাচ, কখনও আবার সমাজমাধ্যমে যোগাভ্যাসের ছবি ও শরীরচর্চার নানা ঝলক, সবেতেই নিজের ফিটনেস নিয়ে সচেতনতার ছাপ রেখেছেন অভিনেত্রী। ২৩ অক্টোবর, শুক্রবার ৫৩ বছরে পা দিলেন মালাইকা। বয়স বাড়লেও তাঁর ফিটনেস ও শরীরচর্চার প্রতি নিষ্ঠা অনুরাগীদের কাছে অনুপ্রেরণা। তবে সুস্থ থাকার…

Read More

৭৭ বছরেও নাচের মঞ্চে অপ্রতিরোধ্য হেমা মালিনী, নবরাত্রিতে দুর্গারূপে মুগ্ধ করলেন দর্শকদের

বয়স যে তাঁর কাছে শুধুই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী। ৭৭ বছর বয়সেও শাস্ত্রীয় নৃত্যের প্রতি তাঁর ভালোবাসা এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে সেই ভালোবাসা যেন আরও গভীর হয়েছে। এবার নবরাত্রির প্রথম দিনেই দেবী দুর্গার মাহাত্ম্যকে নৃত্যের ছন্দে মঞ্চে তুলে ধরে দর্শকদের মন জয় করলেন অভিনেত্রী। গত ১১…

Read More

Bali-তে দুর্ঘটনা, মেরুদণ্ডে চোট! এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফিরলেন নুশরাত ভারুচা

বালিতে কাজের পাশাপাশি ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে চোট লেগেছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে বালির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে অভিনেত্রীকে। মুম্বইয়ের একটি হাসপাতালে নুশরাতকে অ্যাম্বুল্যান্স থেকে স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়ার…

Read More

‘শক’-এর শুটিংয়ে অন্তঃসত্ত্বা পরিণীতি, মা না হওয়াটাই ছিল আশীর্বাদ!

ওয়েব সিরিজে ডেবিউ করেছেন পরিণীতি চোপড়া। আর সেই প্রথম কাজের অভিজ্ঞতার সঙ্গেই জড়িয়ে রয়েছে এক গভীর আবেগের অধ্যায়। ‘শক’ সিরিজে এমন এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি, যার সদ্যোজাত সন্তান অপহৃত হওয়ার পর বছরের পর বছর ধরে তাকে খুঁজে বেড়াতে হয়। আশ্চর্যের বিষয়, এই কঠিন চরিত্রে অভিনয়ের সময় নিজের জীবনেও মাতৃত্বের এক নতুন অধ্যায়ের শুরু…

Read More

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা, গর্ভাবস্থার ‘স্ট্রাগল’ নিয়ে মজার পোস্ট অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ফের মাতৃত্বের পথে। স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি খুব একটা শেয়ার না করলেও, গর্ভাবস্থার নানা মজার অভিজ্ঞতা নিয়ে পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিনেত্রী। রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মজার ভিডিও শেয়ার করেন দীপিকা। ভিডিওতে দেখা যায়, এক গর্ভবতী মহিলা কোলে তাঁর ছোট…

Read More

‘ভরতনাট্যম না ভাইরাল মিম?’ অনন্যা পাণ্ডের নাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়

নতুন ছবি ‘চাঁদ মেরা দিল’ মুক্তির পর ফের চর্চার কেন্দ্রে অনন্যা পাণ্ডে। তবে এবার অভিনয়ের জন্য নয়, বরং একটি নাচের দৃশ্য ঘিরেই নেটমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। ছবির একটি কলেজ ফাংশনের দৃশ্যে ভরতনাট্যমের আদলে ফিউশন পারফরম্যান্স করতে দেখা যায় অনন্যাকে। সেই নাচ দেখেই কার্যত বিস্ফোরিত নেটপাড়া। বহু দর্শকের অভিযোগ, শাস্ত্রীয় নৃত্যের সৌন্দর্য বা শৃঙ্খলার কোনও…

Read More

ভাইরাল মঙ্গলসূত্র পরা কঙ্গনাকে ঘিরে তুমুল জল্পনা

বলিউডের ‘ক্যুইন’ Kangana Ranaut-কে ঘিরে শুক্রবার সকাল থেকেই সরগরম সমাজমাধ্যম। সালোয়ার স্যুট, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র— এমন সাজে অভিনেত্রীকে দেখে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে গোপনে বিয়ের জল্পনা। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই তড়িঘড়ি গাড়িতে উঠে যেতে দেখা যায় তাঁকে। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, চুপিসারে বিয়ে…

Read More

Cannes-এ ঐশ্বর্যার নীল ম্যাজিক, তাকিয়ে বিশ্ব

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ফের নজর কাড়লেন ঐশ্বর্যা রাই বচ্চন। নীল-বেগুনি রঙের ভাস্কর্যধর্মী গাউনে ধরা দিলেন অভিনেত্রী। পোশাকটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার অমিত আগরওয়াল। মেটালিক টেক্সচার, শার্প স্ট্রাকচার এবং সূক্ষ্ম কারুকাজে তৈরি এই গাউন মুহূর্তে কাড়ে সবার নজর। সঙ্গে ছিল স্টেটমেন্ট জুয়েলারি ও গ্ল্যামারাস মেকআপ। রেড কার্পেটে আত্মবিশ্বাসী উপস্থিতিতে আবারও প্রশংসা কুড়িয়েছেন ঐশ্বর্যা। সমাজমাধ্যমেও…

Read More

হালকা ধূসর চুলে মনীষা কৈরালা, ঝোলা দুলে যেন নতুন মাত্রা

বলিউডের প্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা এই ইদে সোশ্যাল মিডিয়ায় নিজের এক নতুন ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। ছবিতে তিনি সাদা পোশাকে, হালকা মেকআপে এবং কাঁচা-পাকা চুলে ছিলেন। ঝোলা দুল আর আংটির সঙ্গে তাঁর প্রাকৃতিক স্টাইল একেবারেই নজর কেড়েছে। ভক্তরা তাঁর এই স্বাভাবিক লুককে বেশ প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “আপনার সৌন্দর্য কখনও হারায়…

Read More