মৃত্যুদণ্ড তুলে দেওয়ার ডাক রাষ্ট্রসংঘে, উল্টো পথে ভারত! কেন আপত্তি দিল নয়াদিল্লি?
মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে ফের চাপ তৈরি হল। রাষ্ট্রসংঘে উঠল এই চরম শাস্তি কার্যকরের উপর সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব। কিন্তু ভোটের সময় সেই প্রস্তাবের পাশে দাঁড়াল না ভারত। বরং বিরোধিতা করল নয়াদিল্লি। একই অবস্থান নিয়েছে আমেরিকা, চিন, জাপান এবং পাকিস্তান-সহ আরও ৩২টি দেশ। মেক্সিকোর উদ্যোগে আনা প্রস্তাবটি শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ভোটাভুটিতে…


