দিল্লির দূষণে ঘেরা পুতিনের ২৪ ঘণ্টার সফর

দিল্লিতে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় ২৪ ঘণ্টার কিছু বেশি সময় তিনি থাকবেন রাজধানীতে। কিন্তু এই সময়টায় তাঁকে পড়তে হবে মারাত্মক বায়ুদূষণের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির বাতাসে একদিন নিঃশ্বাস নিলেই যেন ২৫টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হয় শরীরে। অর্থাৎ ধূমপায়ী না হয়েও পুতিনকে শ্বাসের সঙ্গে শরীরে ঢুকবে বিষাক্ত কণিকা। দীপাবলির পর থেকেই দিল্লির দূষণ…

Read More

হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ মন্তব্যে হাই কোর্টে মামলা

তৃণমূল সাংসদ হুমায়ুন কবীরের বাবরি মসজিদ পুনর্নির্মাণ সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্যকে অসাংবিধানিক এবং আদালতের রায় অমান্য করার প্রচেষ্টা বলে দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর অভিযোগ, অযোধ্যা জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। সেই অবস্থায় কোনও জনপ্রতিনিধি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে এই ধরনের নির্মাণের…

Read More

ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছে না তৃণমূল

সংসদ অধিবেশন শুরু আগে শাসকদলের বিরুদ্ধে রণকৌশল তৈরি করতে প্রতিবার এই বৈঠক ডাকা হয় ইন্ডিয়া জোটের তরফে। এই বৈঠক থেকেই ঠিক করা হয় কোন কোন ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে খড়গহস্ত হবে বিরোধী শিবির। এবারও তার ব্যতিক্রম হয়নি। তৃণমূল-সহ জোটের সব শরিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃণমূলের তরফে জানা যাচ্ছে, এই বৈঠকে যোগ…

Read More

গোয়ায় উঠছে বিশাল রামমূর্তি, মোদির উদ্বোধনকে ঘিরে চরম উত্তেজনা

বিশ্বের সর্বোচ্চ রামমূর্তির উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের পর এবার নজর গোয়ার দিকে। পর্যটকদের প্রিয় এই উপকূল রাজ্যেই তৈরি হচ্ছে আরও এক বিশাল রামমূর্তি, যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়া সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও উচ্চতায় তুলে ধরতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই মূর্তি তৈরি করছেন ভারতের অন্যতম বিখ্যাত ভাস্কর রাম…

Read More

লোকায়ুক্ত বৈঠকে যোগ দিচ্ছেন না শুভেন্দু, নবান্নের আমন্ত্রণও ফিরিয়ে দিলেন বিরোধী দলনেতা

রাজ্যের ডাকা লোকায়ুক্ত কমিটির বৈঠকে আমন্ত্রিত হলেও নবান্নে যাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার নবান্নে আয়োজিত লোকায়ুক্ত কমিটির বৈঠকে তাঁর উপস্থিতি প্রত্যাশিত ছিল। প্রতি বছরের মতো এবারও বিরোধী দলনেতার কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজ্য সরকার। কিন্তু শুভেন্দু জানিয়ে দিয়েছেন, তিনি ওই বৈঠকে থাকছেন না। রীতি অনুযায়ী লোকায়ুক্ত কমিটির বার্ষিক বৈঠকে বিরোধী দলনেতার উপস্থিত থাকা…

Read More

নেপালের নতুন ১০০ রুপির নোটে ভারতের ভূখণ্ড, প্রতিবাদে সরব দিল্লি

নেপালের নতুন ১০০ রুপি নোট ঘিরে ফের উত্তপ্ত হল ভারত-নেপাল সম্পর্ক। বৃহস্পতিবার Nepal Rastra Bank নতুন নোট চালু করেছে, যার ডিজাইনে দেখা গেছে বিতর্কিত মানচিত্র — যেখানে কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে নেপালের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে। এই তিনটি অঞ্চল দীর্ঘদিন ধরে ভারতীয় ভূখণ্ড হিসেবে দাবি করা হয়, প্রশাসনিক নিয়ন্ত্রণও ভারতের হাতেই রয়েছে। আর সেই কারণেই…

Read More

সংবিধান দিবসে মমতার বার্তা

সংবিধান দিবসে দেশের সংবিধান রক্ষার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভারতের সংবিধানই আমাদের একসূত্রে বাঁধে। সংস্কৃতি, ভাষা, পরিচয়ের বৈচিত্র্যের মধ্যেও এই সংবিধানই দেশকে একত্র রাখে। মমতা ড. বি. আর. আম্বেদকর এবং সংবিধান রচনাকারী সকল সদস্যকে শ্রদ্ধা জানান। বিশেষ করে বাংলার প্রতিনিধিদের অবদানও তিনি তুলে ধরেন। তাঁর মন্তব্য, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সাংবিধানিক ফেডারেল কাঠামো…

Read More

অস্ত্রোপচারের পর হাসপাতালে কুণাল ঘোষ, দেখতে গেলেন রাজ্যপাল

পায়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। এখন তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে দেখতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুক্ষণ কথা বলে কুণালের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এর আগে বিকেলে হাসপাতালে যান তৃণমূল নেতৃত্বের দুই গুরুত্বপূর্ণ মুখ—ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা। ঘটনাটি ঘটে…

Read More

EC–TMC বৈঠক: SIR নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) বা বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংঘর্ষ দিনদিন বাড়ছে। এই উত্তেজনার মধ্যেই ২৮ নভেম্বর নির্বাচন কমিশন (ECI) তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে, SIR প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং অনেক বিনা কারণে সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাঁদের…

Read More

২৬/১১ মুম্বাই হামলা: শহিদদের প্রতি শ্রদ্ধা

আজ ২৬ নভেম্বর। ভারত আজও মনে রাখে ২০০৮ সালের এই দিনটিকে— যখন মুম্বাই শহরে ঘটে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। মাত্র ১০ জন সন্ত্রাসী টানা ৬০ ঘণ্টা ধরে শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। এই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়েছিল এবং ৩০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। দেশ ও বিশ্বের মানুষ টিভির পর্দায় দেখেছিল সেই আতঙ্ক, আগুন, গুলির শব্দ…

Read More