৫ অক্টোবর ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট, মোদির সঙ্গে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়

আগামী ৫ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৫ থেকে ৭ অক্টোবর ভারত সফর করবেন তিনি। এই সফর তাঁর প্রথম রাষ্ট্রীয় ভারত সফর হলেও চলতি বছরেই এটি তাঁর দ্বিতীয় ভারত আগমন। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে আয়োজিত AI Impact Summit-এ অংশ নিয়েছিলেন পারমেলিন। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের…

Read More

গুন্ডাদমন বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, NDPS আইনের সঙ্গে সংঘাতের আপত্তি

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডাদমন বিল আপাতত আইনে পরিণত হচ্ছে না। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের সম্ভাবনা নিয়েই আপত্তি জানানো হয়েছে। গত ২৯ জুন বিধানসভায় বিলটি পাশ…

Read More

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা ছবির সম্মান ‘Article 370’-এর, দাদাসাহেব ফালকে পেলেন অনন্ত নাগ

গুজরাটের একতা নগরে মঙ্গলবার অনুষ্ঠিত হল ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সাম্প্রতিক বছরগুলিতে দিল্লির বিজ্ঞান ভবনে এই অনুষ্ঠান হয়ে এলেও এবারই প্রথম অন্য কোনও রাজ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আয়োজন করা হল। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলচ্চিত্র শিল্পের সামাজিক প্রভাবের কথা তুলে ধরে শিল্পীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। বিশেষ করে শিশু ও তরুণদের মধ্যে…

Read More

‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতেই হবে’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে বড় বার্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আর সেই ভাষণেই একসঙ্গে উঠে এল দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—পরীক্ষা ব্যবস্থার সংস্কার, পড়ুয়াদের ভবিষ্যৎ, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদ, নকশালমুক্ত ভারত থেকে ‘মিশন ২০৪৭’। বক্তব্যের শুরুতেই ছিল বিশেষ মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বাজল ‘বন্দে মাতরম’। এরপর শোনা যায় ‘জন গণ মন’। সাম্প্রতিক সময়ে পরীক্ষা ব্যবস্থা নিয়ে…

Read More

পদ্মশ্রী সম্মানে ভূষিত আর মাধবন, আবেগঘন বার্তা স্ত্রীর

ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী পেলেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে এই সম্মান গ্রহণ করে নিজের দীর্ঘ অভিনয় জীবনে আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন তিনি। সম্মান ঘোষণার পর থেকেই চলচ্চিত্র জগতের সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই মাধবনের স্ত্রী সরিতা মাধবন স্বামীর উদ্দেশে…

Read More

পদ্মশ্রী নিলেন হরমনপ্রীত

ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবার পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন। সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তসর রঙের চুড়িদারে মঞ্চে উঠে সম্মান নেন হরমনপ্রীত। গত বছর তাঁর নেতৃত্বেই প্রথমবার মহিলা…

Read More

রাষ্ট্রপতি সফর ঘিরে তীব্র রাজনীতি, মোদির কড়া আক্রমণের জবাবে পালটা বার্তা অভিষেকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র বঙ্গ সফরকে ঘিরে শুরু হল তীব্র রাজনৈতিক তরজা। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রীর অনুপস্থিতি নিয়ে সরব হল কেন্দ্র। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, দেশের সাংবিধানিক প্রধানকে স্বাগত না জানানো অত্যন্ত লজ্জাজনক এবং অভূতপূর্ব ঘটনা। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই আচরণ সমস্ত সীমা…

Read More

রাষ্ট্রপতিকে ঘিরে রাজনীতি! ‘প্রটোকল ভাঙিনি’, বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

রাষ্ট্রপতি সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত ছিলেন না— এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, কোনওভাবেই প্রটোকল ভঙ্গ হয়নি। বরং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। সম্প্রতি…

Read More

রাষ্ট্রপতি ভবনে শচীন তেণ্ডুলকর পরিবার, অমিত শাহ ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ক্রিকেট–রাজনীতির মিলন

আজ দিল্লিতে দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেণ্ডুলকর ও তাঁর পরিবার। রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন শচীন তেণ্ডুলকর, তাঁর স্ত্রী অঞ্জলি, পুত্র অর্জুন ও কন্যা সারা। এই সাক্ষাতে পারিবারিক শুভানুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান শচীন। রাষ্ট্রপতি তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি আশীর্বাদ ও শুভেচ্ছা…

Read More

কেরলে রাষ্ট্রপতির হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা

কেরলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বিভ্রাটে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার পথে কেরলের প্রামাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে। অতিরিক্ত ভারে বেসামাল হয়ে যায় হেলিকপ্টারটি। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী…

Read More