৫৯ বছর পর তামিলনাড়ু সরকারের মন্ত্রীসভায় কংগ্রেস, বিজয়ের পাশে নতুন সমীকরণ

Spread the love

তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রায় ৫৯ বছর পর আবারও সরাসরি রাজ্যের সরকারে যোগ দিতে চলেছে কংগ্রেস। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলের দুই বিধায়ককে মন্ত্রী করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

দলীয় সূত্রে খবর, কংগ্রেসের রাজেশ কুমার ও পি বিশ্বনাথন খুব শীঘ্রই থলপতি বিজয়ের মন্ত্রিসভায় শপথ নিতে পারেন। সব ঠিক থাকলে বৃহস্পতিবারই হতে পারে শপথগ্রহণ।

দীর্ঘদিন ধরে তামিলনাড়ুতে বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে জোটে থাকলেও সরকারে সরাসরি অংশ নেয়নি কংগ্রেস। ১৯৬৭ সালের পর এই প্রথমবার রাজ্যের মন্ত্রীসভায় জায়গা পাচ্ছে হাত শিবির। ফলে রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, দক্ষিণ ভারতে নিজেদের সংগঠনকে নতুন করে শক্তিশালী করতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। সেই লক্ষ্যেই বিজয়ের সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর পথে হাঁটছে দল। একইসঙ্গে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে শক্তিশালী বিরোধী মঞ্চ গড়ার দিকেও নজর রয়েছে দুই শিবিরের।

তামিলনাড়ুর রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *