বিকল্প রুটে যান চলাচলের ব্যবস্থা, রবিবার দিনভর বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত হয়েছে। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে বিকল্প রুটে গাড়ি চালানোর ব্যবস্থা করা হয়েছে। এজেসি রোড, হেস্টিংস ক্রসিং, সিজিআর রোড, কেপি রোড ও খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলিকে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় মোড়…

Read More

মোদির মঞ্চে মমতার নাম উহ্য, তৃণমূলের কটাক্ষ

কলকাতা মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অনুষ্ঠানের মঞ্চে একবারও উচ্চারণ করা হল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অথচ রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলির নকশা করেছিলেন তিনিই। বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজ্যের। আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে কটাক্ষে বিদ্ধ করল তৃণমূল। দমদমে মোদির সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “মেট্রো…

Read More

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

আগামী ২২ আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি উদ্বোধন করবেন শহরের তিনটি নতুন মেট্রো রুট। সেই অনুষ্ঠানে প্রথা মেনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রেল মন্ত্রক সূত্রে খবর, এবার আর শেষ মুহূর্তে নয়—অনুষ্ঠানের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণপত্রে শুধু নিমন্ত্রণই নয়, পশ্চিমবঙ্গে…

Read More

🛕 ‘তিলক প্রবেশদ্বার’ ঘিরে বদলে যাচ্ছে অযোধ্যার চেহারা, আধ্যাত্মিক ও পর্যটন উন্নয়নে বড় পদক্ষেপ যোগী সরকারের

অযোধ্যা পেল নতুন প্রবেশদ্বার, বাড়ছে আধ্যাত্মিক জৌলুস অযোধ্যার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এক নতুন উদ্যোগে সামিল হয়েছে উত্তরপ্রদেশ সরকার। পঞ্চকোশি পরিক্রমা মার্গে হনুমান গুফার কাছে তৈরি হচ্ছে ‘তিলক প্রবেশদ্বার’ নামে এক বিশাল গেট, যা শুধু একটি স্থাপত্যই নয়, বরং শহরের আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী পরিচয়ের প্রতীক হয়ে উঠতে চলেছে। এই প্রবেশদ্বার নির্মাণে ব্যয়…

Read More

ট্রেনের ওঠার সমস্যা এবার কমবে

শিয়ালদা ডিভিশন। প্রতিদিন ভিড়ে ভিড়। নর্থ হোক বা সাউথ অথবা মেইন লাইন। নীচু প্ল্যাটফর্মে যাত্রী হয়রানি চরমে। এবার সমস্যা মিটতে চলেছে। উঁচু করা হবে স্টেশন। শিয়ালদা ডিভিশনের প্রায় ৩১টি স্টেশন টার্গেট। ইতিমধ্যে অনেক স্টেশন উঁচু করার কাজ শেষ হয়েছে। ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্ধবর্ষে স্টেশনগুলি উঁচু করার টার্গেট নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাইপলাইনের কাজ শুরু হয়েছে। খরচ…

Read More

ভাঙা হচ্ছে কবি সুভাষ মেট্রো, চালু শাটল বাস পরিষেবা

সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ করা হল কবি সুভাষ মেট্রো স্টেশন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভাঙচুরের কাজ। শহরের দক্ষিণ প্রান্তের এই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ হওয়ায় চরম সমস্যায় পড়তে চলেছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পরিবহণ দফতর চালু করছে শাটল বাস পরিষেবা। সোমবার থেকে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে বাস। দিনে দু’দফায় মিলবে…

Read More

ঘাটাল-আরামবাগ প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ৬ তারিখ ভাষা মিছিলে অংশ নেবেন ঝাড়গ্রামে

বর্ষার অতিবৃষ্টিতে জেরবার বাংলা। তার উপর ডিভিসির জলছাড়াও যেন মরার উপর খাড়ার ঘা। ফলে ঘাটাল, চন্দ্রকোণা, আরামবাগের মতো একাধিক অঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ প্লাবন পরিস্থিতি। প্লাবিত হয়েছে শহরাঞ্চলেরও বিস্তীর্ণ অংশ। এরই মধ্যে এই প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৫ আগস্ট, মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির আরামবাগ এবং সেখান থেকে পশ্চিম…

Read More

ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

কলকাতার অন্যতম ব্যস্ত মেট্রো স্টেশন কবি সুভাষ বন্ধ রাখা হল অনির্দিষ্টকালের জন্য। প্রবল বর্ষণের জেরে স্টেশনের একাধিক স্তম্ভে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি রেললাইনে ও রেকে ত্রুটি ধরা পড়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোমবার সকাল পর্যন্ত পরিষেবা ছিল স্বাভাবিক। তবে দুপুর গড়াতেই সমস্যা দেখা দেয়। কবি সুভাষ…

Read More

অজয় নদের উপর ‘জয়দেব সেতু’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, দুর্গাপুর-বোলপুর যোগাযোগে নতুন দিগন্ত

বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার বাস্তব রূপ পেল অজয় নদের উপর স্থায়ী সেতুর স্বপ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ‘জয়দেব সেতু’র। বীরভূম জেলার জয়দেব ও পশ্চিম বর্ধমানের বিদবিহারকে যুক্ত করেছে এই নয়া সেতু। এই সেতু নির্মাণের ফলে দুর্গাপুর থেকে বোলপুর যাতায়াতের পথ হবে আরও মসৃণ ও সময়-সাশ্রয়ী। এতদিন এই রুটে যাতায়াতে…

Read More

ইস্ট-ওয়েস্ট মেট্রোর রক্ষণাবেক্ষণ বেসরকারি হাতে? ফের জল্পনা, উদ্বিগ্ন শ্রমিক সংগঠন

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিচালনা ধাপে ধাপে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে ফের জল্পনা। আগামী ৩১ জুলাই মেট্রোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দরপত্র খোলা হবে। সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থাকে কম্প্রিহেনসিভ ম্যানুয়াল মেন্টেনেন্স কন্ট্রাক্ট (CMMC)-এর দায়িত্ব দেওয়া হবে। তবে মেট্রো কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, পুরো প্রকল্প বেসরকারিকরণের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। এই পরিস্থিতি ঘিরে…

Read More