আইপ্যাক কাণ্ডে হাই কোর্টের নির্দেশে মোড় ঘুরল মামলা, তৃণমূলের আবেদন নিষ্পত্তি, ইডির মামলা থমকে সুপ্রিম কোর্টে

আইপ্যাক মামলাকে ঘিরে গত শুক্রবার কলকাতা হাই কোর্টে যে নজিরবিহীন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার পর বুধবারের শুনানি ঘিরে ছিল প্রবল কৌতূহল। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মধ্যেই শুরু হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলার শুনানি। আগেই নির্দেশ দেওয়া হয়েছিল—এজলাসে কোনও অবাঞ্ছিত ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ এবং পুরো শুনানি হবে লাইভ…

Read More

কয়লা মামলা নিয়ে তদন্তে বাধার অভিযোগ: সুপ্রিম কোর্টে ইডির মামলা, মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখার আর্জি

কয়লা পাচার সংক্রান্ত পুরনো মামলায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক সংক্রান্ত তল্লাশির সময় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া এই মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ভূমিকা বিচারযোগ্য বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। ইডির অভিযোগ, ৮ জানুয়ারি তল্লাশি চলাকালীন তদন্তকারী আধিকারিকদের আইনসম্মত কাজ ব্যাহত হয় এবং…

Read More

ভেনেজুয়েলা দখলের ইঙ্গিত? উইকিপিডিয়ায় ‘কার্যকরী প্রেসিডেন্ট’ হিসেবে ট্রাম্পের নাম ঘিরে বিশ্বজুড়ে শোরগোল

ভেনেজুয়েলা কি কার্যত মার্কিন দখলে? এমনই প্রশ্নে তোলপাড় আন্তর্জাতিক মহল। সোমবার সকালে বিশ্বখ্যাত তথ্যভাণ্ডার উইকিপিডিয়ায় ভেনেজুয়েলার কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে আচমকাই উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিষয়টি ঘিরে মুহূর্তের মধ্যেই শুরু হয় জোর চর্চা। ভারতীয় সময় সোমবার সকালে নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশাল’-এ একটি স্ক্রিনশট শেয়ার করেন ট্রাম্প। স্ক্রিনশটে দেখা যায়, উইকিপিডিয়ায় তাঁর অফিশিয়াল পোর্ট্রেটের…

Read More

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ, পুলিশ ফাঁড়িতে অবস্থান

শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ-লাঠি নিয়ে শুভেন্দুর গাড়ির উপর চড়াও হয়েছেন। হামলার পর শুভেন্দু তার গাড়ি ঘুরিয়ে চন্দ্রকোনা ফাঁড়িতে ঢুকে ফাঁড়ি ইনচার্জের অফিসের সামনে মেঝেতে বসে অবস্থান নেন। তিনি দাবি করেছেন, যতক্ষণ না দুষ্কৃতীরা গ্রেপ্তার হচ্ছেন, ততক্ষণ তিনি উঠবেন না। অন্যদিকে,…

Read More

কয়লা পাচার বিতর্কে সরাসরি অমিত শাহকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়, হাজরা সভা থেকে বিস্ফোরক অভিযোগ

কয়লা ও গরু পাচারকে ঘিরে রাজনৈতিক তরজা নতুন নয়। তবে শুক্রবার সেই বিতর্ক আরও তীব্র হল। কেন্দ্রের শাসকদল বারবার কয়লা ও গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে। এর পালটা জবাবে তৃণমূলের প্রশ্ন, যদি সীমান্ত পেরিয়ে পাচার হয়ে থাকে, তবে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা কী? তৃণমূলের…

Read More

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর ইডির হাই কোর্ট যাত্রা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তৃণমূলের আইটি সেলের অফিস আইপ্যাকের ওপর ইডি অভিযান চালিয়েছে। তাঁর দাবি, দলের প্রার্থী তালিকা ও গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে দিল্লির ইডি জানাচ্ছে, এই অভিযান ২০২০ সালের কয়লা পাচার মামলার তদন্তের অংশ এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই। ইডি বলেছে, তল্লাশি সুষ্ঠুভাবে হয়েছে এবং পুলিশও…

Read More

মমতা বনাম ইডি: রাজ্যে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতি উত্তপ্ত। বিজেপির জন্য এ ভোট যেন ‘ডু অর ডাই’। নির্বাচনের আগে আবার ইডি কার্যক্রম শুরু। মমতার পাশে দাঁড়িয়েছেন আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টির নেতারা। অখিলেশ যাদব বলেছেন, “বাংলায় বিজেপির পরাজয় শুরু হয়ে গেছে।” আম আদমি পার্টি বলছে, “এটা বাংলা, ভেনেজুয়েলা নয়। ভোটের রাজ্যে তল্লাশি মানে লুঠতন্ত্র।” অভিষেক মনু সিংহও…

Read More

মমতা সরাসরি পথে, আইপ্যাক-এ ইডি হানার প্রতিবাদ

পুরনো কয়লা পাচার মামলায় ইডি বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালায়। এই ঘটনায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। শুক্রবার দুপুরে তিনি নিজেই পথে নামবেন। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা যায়, মমতা দুপুরে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে পৌঁছে এক…

Read More

অমর্ত্য সেন–জয় গোস্বামী–দেবকে এসআইআর নোটিস ঘিরে ক্ষোভ মমতার, কমিশনকে তীব্র প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে রাজ্যে বিতর্ক তীব্র হয়েছে। এই প্রক্রিয়ার নামে সমাজের বিশিষ্ট মানুষদেরও হয়রানি করা হচ্ছে—এই অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে আউট্রাম ঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্প উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী ও টলিউড অভিনেতা দেবকে এসআইআরে শুনানির…

Read More

SIR বিতর্কে অমর্ত্য সেন! নোবেলজয়ীর নাম জড়াতেই কমিশনের বিরুদ্ধে বীরভূম থেকে বিস্ফোরক অভিষেক

নির্বাচনী তালিকা সংশোধন ঘিরে নতুন করে বিতর্ক। এবার সেই বিতর্কে জড়াল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংক্রান্ত SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় ফর্মে নাম সংক্রান্ত কিছু অসংগতির অভিযোগ উঠেছে। সেই কারণেই অমর্ত্য সেনের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।…

Read More