আর জি করে গিয়ে বিস্ফোরক অভিজিৎ! ‘সীমা পাহুজাকেও তদন্তের আওতায় আনা হোক

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় এবার সরাসরি সিবিআইয়ের তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আর জি কর হাসপাতালে গিয়ে তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এমনকি তাঁর দাবি, প্রয়োজন হলে সীমা পাহুজাকেও তদন্তের আওতায় আনা উচিত।…

Read More

‘সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন’, প্রশাসনকে কড়া বার্তা ক্ষুদিরাম টুডুর

রাজ্যে বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কড়া অবস্থান নিল বিজেপি সরকার। কোনওভাবেই বেআইনি নির্মাণ বা সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বেআইনি মাদ্রাসা চলতে থাকলে প্রয়োজনে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হবে। শনিবার বর্ধমানে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম টুডু…

Read More

কালীঘাটে ওসি বদল, ২৪ ঘণ্টায় নতুন মোড়

ভোটের আগে কালীঘাট থানায় ফের বড় রদবদল। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে ওসি করা হলেও ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বাতিল। নতুন ওসি হলেন বলাই বাগ, যিনি আগে পোলেরহাট থানায় অতিরিক্ত ওসি ছিলেন। গত ৩৬ দিনে চার বার ওসি বদল হওয়ায় প্রশাসনিক অস্থিরতা নিয়ে প্রশ্ন উঠছে। গৌতম দাসকে একটি বিতর্কিত বন্দুক-সহ ছবির জেরে সরানো হয়েছে…

Read More

পানিহাটিতে কড়া বার্তা মমতার, “মাঠ দখল নয়, বেআইনি নির্মাণ নয়”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার পানিহাটি। আর জি কর কাণ্ডের নিগৃহীতা চিকিৎসকের মায়ের প্রার্থী হওয়ায় এই কেন্দ্র এখন রাজ্যের অন্যতম হটস্পট। তারই মধ্যে তৃণমূলের হয়ে নতুন মুখ তীর্থঙ্কর ঘোষকে সামনে রেখে জোর প্রচার শুরু করেছে শাসক শিবির। বৃহস্পতিবার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রচারসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা…

Read More

🚨 রামনবমীর আগে ‘হাই অ্যালার্ট’! স্পর্শকাতর জেলায় কড়া নজর, রাজ্যজুড়ে বিশাল পুলিশ মোতায়েন

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য অশান্তি ঠেকাতে এবার আগেভাগেই কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিলের আগে বুধবার নবান্নে উচ্চপর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলার ডিএম, এসপি, পুলিশ কমিশনার, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও এডিজি আইনশৃঙ্খলা-সহ শীর্ষ আধিকারিকরা। বৈঠক থেকে স্পষ্ট নির্দেশ—কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। বিশেষ…

Read More

অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশে বিশৃঙ্খলা, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের প্রায় ২২ দিন পর অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এল। একাধিক প্রশ্নের মুখে পড়ে অবশেষে মধ্যরাতে প্রথম দফার অতিরিক্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে কতজনের নাম নিষ্পত্তি হয়েছে বা কতজনের নাম বাদ পড়েছে—সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানানো হয়নি। ফলে ভোটারদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। কমিশনের…

Read More

ভোটার তালিকা ইস্যুতে তীব্র আক্রমণ তৃণমূলের, কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন

নির্বাচনের মুখে ভোটার তালিকা নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আবহে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হয়েছে, বিচারব্যবস্থার উপর পূর্ণ আস্থা থাকলেও কমিশনের কার্যকলাপ এখন গুরুতর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি…

Read More

জীবিতকে ‘মৃত’, মৃতকে ‘জীবিত’! ভবানীপুরে ভোটার তালিকায় বিস্ফোরক গাফিলতি, কমিশনের ভূমিকা ঘিরে তীব্র প্রশ্ন

চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই বিস্ফোরক অভিযোগে কাঁপছে ভবানীপুর— পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–এর বিধানসভা কেন্দ্র। দাবি, একাধিক জীবিত ভোটারের নামের পাশে সোজাসুজি লিখে দেওয়া হয়েছে ‘ডিলিটেড’। অর্থাৎ তাঁরা যেন কাগজে-কলমে আর অস্তিত্বই রাখেন না! আবার উল্টো ছবিও সামনে এসেছে— মৃত ব্যক্তির নাম রয়ে গিয়েছে তালিকায়। সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন উঠে গেল। সবচেয়ে…

Read More

আদালতের পর রাজ্যজুড়ে কেন্দ্রীয় দপ্তরে বোমাতঙ্ক, হুমকি ইমেলে আরডিএক্স–সায়ানাইডের দাবি

আদালতে বোমাতঙ্কের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য রাজ্যজুড়ে। মঙ্গলবার একাধিক পোস্ট ও পাসপোর্ট অফিসে হুমকি ইমেল পৌঁছতেই তীব্র আতঙ্ক ছড়ায়। ইমেলে দাবি করা হয়, সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আরডিএক্স ও সায়ানাইড রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। খবর পেতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় অফিস চত্বর। কর্মী ও পরিষেবা নিতে আসা…

Read More

চলে গেলেন বঙ্গ রাজনীতির ‘চাণক্য’ মুকুল রায়

কলকাতা: বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায় আর নেই। সোমবার গভীর রাতে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক জীবনের শুরু থেকেই সংগঠন গড়ে তোলায় অসাধারণ দক্ষতা দেখিয়েছিলেন তিনি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর প্রতিষ্ঠা…

Read More