বাসের ধাক্কায় মৃত্যু

Spread the love

 

 

বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। বেসরকারি যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু এক পথচারী যুবকের। মুর্শিদাবাদের রানীনগর থানার কূপতলা এলাকার ঘটনা। মৃত যুবকের নাম রেন্টু সেখ বয়স (৩০) বছর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে,রেন্টু সেখ নামের ওই যুবক বাড়ি থেকে রাস্তায় উঠছিল,সেই সময় সাগরপাড়া থেকে একটি বেসরকারি বাস সেখপাড়ার দিকে যাওয়ার সময় ওই যুবককে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর প্রায় ২৫০-৩০০ মিটার রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে আসে ওই যুবককে। ঘটনায় সে গুরুতরভাবে জখম হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরে পাঠানো হলে রাস্তার মধ্য্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেংগে পড়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি কূপতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। পুলিশ পৌঁছে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা? বাস চালকের গাফিলতি নাকি পথচারি ওই যুবকের ভুল তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *