সাপের কামড়ে আক্রান্ত জওয়ান
বীরভূমে সাপ আর বিছের কামড়ে আক্রান্ত হলো দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর থানার অন্তর্গত ভবানীপুরে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ইন্দ্রজিৎ কুমার যাদব এবং অক্ষয় কুমার যাদব কর্মরত রয়েছেন আরপিএফ এ । কিন্তু ভোটের ডিউটির জন্য আপাতত তাদেরকে রাখা হয়েছে রাজনগর থানার অন্তর্গত ভবানীপুর উচ্চ বিদ্যালয় এ। গতকাল সন্ধ্যা ৭.৪৫ নাগাদ তারা যখন স্কুলের মাঠে হাটাহাটি করছিলেন। তখনই ইন্দ্রজিৎ কুমার যাদব কে সাপে কামড়ায় । অন্যদিকে অক্ষয় কুমার যাদব কে কামরায় একটি বিছেতে । এরপরই তড়িঘড়ি তাদেরকে নিয়ে এসো ভর্তি করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । আপাতত তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে ।


