মালদহের বৈষ্ণবনগরে প্রায় ৪ কেজি ৯৩৭ গ্রাম গাজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে বৈষ্ণবনগর থানার বাজেয়াপ্তি পাঞ্চুটোলা প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে অটো নিয়ে দুই জনকে আটক করে তল্লাশি চালানো হয়। সেইসময় উদ্ধার হয় ৪ কেজি ৯৩৭ গ্রাম গাজা । ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ভাষাই সেখ ও অনিকুল শেখ। ধৃত দুই যুবকের বাড়ি বৈষ্ণবনগর থানার জয়েনপুর এলাকায়। রবিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই গাজা নিয়ে আসা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানা পুলিশ।
৫ কেজি গাঁজা উদ্ধার!


