দেড় দশক পর ফের বেবো-বাদশা! ‘কিং’-এ ‘ড্যাডি কুল’ চমক, শাহরুখ-করিনার নাচে মজল নেটপাড়া

Spread the love

অপেক্ষার অবসান! দেড় দশক পর ফের একসঙ্গে শাহরুখ খান ও করিনা কাপুর। ‘কিং’-এর হাত ধরে বহু প্রতীক্ষিত এই জুটির প্রত্যাবর্তন যে এমন ধামাকাদার হবে, তা হয়তো আঁচ করতে পারেননি অনুরাগীরাও। শুক্রবার ‘বিগ ফ্রাইডে’ চমক হিসেবে মুক্তি পেল ছবির বহু আলোচিত আইটেম গান ‘ড্যাডি কুল’। আর গান প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে বেবো-বাদশার রসায়ন।
অক্টোবরের গোড়াতেই সামনে এসেছিল ‘কিং’-এ করিনার বিশেষ উপস্থিতির খবর। তখনই জল্পনা শুরু হয়েছিল, মেগাবাজেট এই ছবির একটি গানে ফের একসঙ্গে নাচতে দেখা যাবে শাহরুখ ও করিনাকে। সেই খবর সামনে আসার পর থেকেই অনুরাগীদের অপেক্ষা ছিল কবে আসবে সেই বহু প্রতীক্ষিত গান।
কথা ছিল, দিন দুয়েক আগেই প্রকাশ্যে আসবে ‘ড্যাডি কুল’। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় হিসেব। অবশেষে শুক্রবারেই যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে হাজির হল গানটি। পর্দায় শাহরুখ-করিনাকে একসঙ্গে দেখার মুহূর্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উচ্ছ্বাস।
দীর্ঘ বিরতির পর এই জুটিকে ফের একসঙ্গে পাওয়ায় স্বাভাবিকভাবেই নস্ট্যালজিক অনুরাগীরা। ‘কিং’-এর গল্পে এই গানের গুরুত্ব কতটা, তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তি পর্যন্ত। তবে ‘ড্যাডি কুল’ যে ছবির প্রচারে নতুন করে ঝড় তুলেছে, তা বলাই যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *