নুসরত জাহান-যশের ‘পিকচার পারফেক্ট’ বিজয়া উদযাপন

Spread the love

লাল পাড় সাদা শাড়িতে মা দুর্গার অবয়ব আঁচলে বুকে, হাতে শাঁখা-পলা আর সিঁথিতে সিঁদুর — অপরূপা লাগছিলেন নুসরত জাহান। দশমীতে ছেলে ঈশান এবং যশকে সঙ্গে নিয়ে পুরো পরিবার মিলে হাসিমুখে ধরা দিলেন এক ফ্রেমে।

মাসখানেক ধরে চলা বিচ্ছেদ গুঞ্জনের মধ্যে এই ছবিই যেন অনুরাগীদের জন্য স্বস্তির বার্তা। বিশেষ করে ‘যশরত’ ভক্তরা সিঁদুরে রঙিন এই মুহূর্ত দেখে খুশি হয়েছেন। অতীতে ভিনধর্মী হয়ে শাঁখা-পলা পরায় বিতর্কে জড়িয়েছিলেন নুসরত, তবে নিন্দুকদের কথার কোনও প্রভাব পড়েনি। বরং তিনি বরাবরই সিঁদুর-সিঁথিতে সজ্জিত থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।

নুসরতের শেয়ার করা ছবি দেখেই বোঝা গেল, কোলে রয়েছে ছেলে ঈশান, পাশে দাঁড়িয়ে হাসিমুখে যশ। নবমী নিশি থেকে দশমীর এই আনন্দঘন মুহূর্তে পুরো পরিবার উপভোগ করেছে উৎসবের রঙিন আমেজ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *