কালীপুজো উপলক্ষ্যে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কাটোয়া থানার আই সি-র নেতৃত্বে পুলিশের প্রতিনিধি দল শহরের রাস্তা সহ মন্দির পরিদর্শন করল। কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হবে কাটোয়া শহরকে। যে কোন রকম অপ্রীতিকর ও অবাঞ্চিত ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড় সহ মন্দিরে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে বেশ।কয়েকটি প্রাচীন কালীপুজো হয়।কালীপুজো উপলক্ষ্যে কাটোয়ার ক্ষেপিমা কয়েক কেজি সোনা ও রুপোর গহনায় সেজে ওঠে। পাশাপশি রয়েছে ঝুপোমা, তারামা এবং পাকুরতলা কালী মায়ের পুজো। পুজোর দিন এই মন্দির গুলোতে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ভক্তদের নিরাপত্তা সহ দেবীর গহনার নজরদারির জন্য আরও ক্যামেরা বসানো হচ্ছে। কাটোয়া থানার সিসিটিভি পরিচালনার দায়িত্বে থাকা এক কর্মী জানান ইতিমধ্যে কাটোয়া থানা এলাকায় প্রায় ১২০০ ক্যামেরা কাজ করছে। কালীপুজো উপলক্ষ্যে বাড়তি ১৫টি ক্যামেরা বসানো হবে এবং ঝুপোমা ও তারামায়ের মন্দিরেও অতিরিক্ত তিনটে করে সিসি ক্যামেরা বসানো হবে। ক্ষেপিমা মন্দিরের পুজো সমিতির পক্ষ থেকে জানানো হয়, মন্দিরের নিজস্ব ৩২টা সিসি ক্যামেরা আছে পুলিশ প্রশাসনের তরফে আরও ২০টা ক্যামেরা বসানো হবে।মন্দিরের পাশাপশি কালী মূর্তির বিসর্জনের শোভাযাত্রার রুট পরিদর্শন করলেন কাটোয়া থানার আইসি সহ অন্যান পুলিশ কর্মীরা।
কালীপুজোয় কড়াকড়ি!


