নড়বড়ে বিজেপি!

Spread the love

ঝাড়গ্রাম জেলায় গেরুয়া শিবিরে বড় ধস। ঝাঠটামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে রবিবার অনুষ্ঠিত তৃণমূলের ব্লক স্তরীয় বিজয়া সম্মিলনী সভায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বিজয়া সম্মেলনের এই মঞ্চ থেকেই শতাধিক বিজেপি নেতা-কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল। এদিনের যোগদান তৃণমূলের মনোবল আরও বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *