বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

Spread the love

আচমকা অসুস্থ হয়ে সোমবার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। করা হবে একাধিক শারীরিক পরীক্ষা ও রুটিন চেকআপ। সেই রিপোর্টের ভিত্তিতেই নির্ধারিত হবে পরবর্তী চিকিৎসা।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ৬২ বছরের শমীক ভট্টাচার্য। ওষুধ খাওয়ার পরও জ্বর না কমায় দুর্বলতা বেড়ে যায়। অসুস্থ শরীর নিয়েই দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন তিনি। তবে সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়িতে চিকিৎসার ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই বাড়তি চাপের মধ্যে রয়েছেন শমীকবাবু। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। সংগঠনের প্রতিটি স্তর নতুন করে গড়ে তুলতে গঠন করা হচ্ছে বিভিন্ন কমিটি। এর পাশাপাশি উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার সময় সেখানকার দুর্গত মানুষের পাশে থেকেছেন তিনি। সেখান থেকে ফিরে জ্বর নিয়েই নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সোমবার সকাল থেকে শরীর আরও খারাপ লাগায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *