ভোটের আগের রাতেই রাস্তায় ভিভিপ্যাট! বড় প্রশ্নে নির্বাচন প্রক্রিয়া

ভোটগণনার আগের দিনেই বিস্ফোরক অভিযোগ। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ভিভিপ্যাট স্লিপ মিলল রাস্তায়—এমনই দাবি তৃণমূলের। ঘটনাস্থল মধ্যমগ্রামের নীলগঞ্জ সুভাষনগর এলাকা। একটি পেট্রল পাম্পের সামনে ছড়িয়ে থাকতে দেখা যায় একাধিক স্লিপ। দলের দাবি, এক কর্মীর চোখে প্রথম ধরা পড়ে বিষয়টি। পরে ছবি ও ভিডিয়ো তুলে তা প্রকাশ্যে আনা হয়। সেই ফুটেজে স্পষ্ট—বিভিন্ন দলের প্রতীক, প্রার্থীর নাম-সহ ভিভিপ্যাট…

Read More

রাত পেরোলেই রায়, প্রহর গুনছে বাংলা

ভোর এখনও ফোটেনি, কিন্তু ঘুম উড়েছে প্রশাসনের। গোটা রাজ্য যেন এক অদৃশ্য উত্তেজনায় টানটান—কারণ আর কয়েক ঘণ্টা পরেই খুলবে ভাগ্যের দরজা। প্রত্যাবর্তন, না পরিবর্তন—এই এক প্রশ্নেই থমকে বাংলা। সোমবার সকাল ৮টা। ঠিক তখনই একসঙ্গে খুলবে ৭৮টি গণনাকেন্দ্রের দরজা। বাইরে তখন কড়া পাহারা—সাধারণ দিনের মতো নয়, বরং যেন দুর্গ। চারপাশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, একের পর…

Read More

গণনায় মহারণ

শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমন ফল করতে হবে যাতে বিজেপি পুরোপুরি হার মানে। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় বাহিনী ও সংস্থাকে ব্যবহার করেও শেষ পর্যন্ত হারবে। একই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল ২০০-র বেশি আসনে জিতবে বলেই তাদের বিশ্বাস। তিনি এজেন্টদের নির্দেশ দেন— কোথাও জয়ের ব্যবধান কম হলে অবশ্যই পুনর্গণনার দাবি…

Read More

স্ট্রংরুম ইস্যুতে উত্তেজনা, নিজে গিয়ে নজরদারিতে মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটপর্ব শেষ হতেই স্ট্রংরুম ঘিরে রাজনৈতিক চাপানউতোর তীব্র আকার নিল। বৃহস্পতিবার বিকেলে ভিডিওবার্তায় ইভিএম নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টভাবে দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলেন এবং সম্ভাব্য কারচুপির আশঙ্কার কথাও তোলেন। কয়েক ঘণ্টার মধ্যেই সেই বার্তার প্রতিফলন দেখা যায়—বৃষ্টি উপেক্ষা করে ভবানীপুরের স্ট্রংরুমে পৌঁছে যান তিনি, সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখতে। অন্যদিকে, ক্ষুদিরাম অনুশীলন…

Read More

ভোটের দিনেই বিস্ফোরক মমতা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘অত্যাচার’-এর অভিযোগ, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী

দ্বিতীয় দফার ভোটের দিনেই রাজনৈতিক উত্তাপ আরও চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে পৌঁছে ভিকট্রি সাইন দেখান মুখ্যমন্ত্রী, আর সেখান থেকেই আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দেন—এই লড়াইয়ে জয়ের পাল্লা তৃণমূলের দিকেই ঝুঁকে। তবে শুধুই জয়ের দাবি নয়, ভোটের দিনেই আইনশৃঙ্খলা…

Read More

স্টার ঝলকে জমল শেষ রবিবার, তিন রুটে তৃণমূলের শক্তি প্রদর্শন

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে গতি বাড়াল তৃণমূল। নোয়াপাড়া, বরানগর ও বারাকপুর—এই তিন কেন্দ্র ঘিরে স্টার মুখদের নামিয়ে কার্যত শক্তি দেখাল শাসক শিবির। দেব ও শুভশ্রীর উপস্থিতিতে রোড শোগুলি দ্রুতই সাধারণ প্রচার থেকে জনস্রোতের ইভেন্টে পরিণত হয়। নোয়াপাড়ায় শুরু থেকেই চাপ বাড়তে থাকে। পলতা শান্তিনগর মাঠ থেকে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই রাস্তা ভরে…

Read More

শেষলগ্নে জমে উঠছে প্রচার, ‘দিদি’র পাশে কেজরি-তেজস্বী-হেমন্ত

শেষ দফার ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান এখন তুঙ্গে। ২৯ এপ্রিল ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারে গতি বাড়াচ্ছে তৃণমূল। এই সময়েই দলের পাশে দাঁড়াতে একাধিক বিরোধী নেতা রাজ্যে আসছেন। রবিবার কলকাতায় সভা করতে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। বালিগঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে তিনি জনসভা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবার…

Read More

ওয়াকফ হিংসার ক্ষত এখনও তাজা, ভোট দিয়ে বিচার চাইলেন হরগোবিন্দের স্ত্রী

মুর্শিদাবাদে প্রথম দফার ভোটে আবেগঘন দৃশ্য দেখা গেল। ভোট দিয়ে স্বামীর হত্যার বিচার চাইলেন ওয়াকফ হিংসায় নিহত হরগোবিন্দ দাসের স্ত্রী। গত বছরের ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে বিক্ষোভের মাঝে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে। বৃহস্পতিবার সকালে ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “স্বামীর মৃত্যুর বিচার চাই।” তাঁর কথায় ধরা পড়ে দীর্ঘদিনের…

Read More

সকাল ৯টা পর্যন্ত ভোটের হার: কোন জেলায় কত শতাংশ 🗳️

বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সকাল ৯টা পর্যন্ত বিভিন্ন জেলায় ভোটের প্রাথমিক পরিসংখ্যান সামনে এসেছে। রাজ্যের একাধিক জেলায় সকাল থেকেই ভোটারদের ভালো সাড়া দেখা গিয়েছে। জেলা অনুযায়ী ভোটের হার (সকাল ৯টা পর্যন্ত): কোচবিহার — ১৭.৫৬% মালদহ — ১৬.৯৬% মুর্শিদাবাদ — ১৮.৮৮% পূর্ব মেদিনীপুর — ১৮.৮১% পশ্চিম মেদিনীপুর — ২০.৫১% সব মিলিয়ে গোটা রাজ্যে সকাল ৯টা পর্যন্ত…

Read More

ভবানীপুরে ‘নো পারমিশন’ বিতর্ক, রাস্তায় নেমে চা চক্রে মমতা

নিজের কেন্দ্র ভবানীপুর-এ প্রচারে বাধার অভিযোগ তুলে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার অনুমতি না মেলায় মঞ্চ এড়িয়ে তিনি বেছে নিলেন রাস্তা—আর সেখানেই সাধারণ মানুষের সঙ্গে ‘চা চক্রে’ মাতলেন তৃণমূল নেত্রী। মঙ্গলবার বিকেলে কলিন স্ট্রিট-এ আচমকা থেমে যায় তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে সরাসরি কথাবার্তা, চা—পুরোটাই হয়ে ওঠে একেবারে গ্রাউন্ড-লেভেল ক্যাম্পেইন। এর…

Read More