বিদেশি পর্যটকদের আকর্ষণে দেশে দ্বিতীয় স্থানে বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

বিদেশি পর্যটকদের কাছে ভারতের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে এ বার দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের তরফে প্রকাশিত এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, বাংলার স্বকীয় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর মানুষের আন্তরিকতা মিলেই রাজ্যকে পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বল করেছে।

মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত প্রত্যেককে। হোটেল, পরিবহন, গাইড, স্থানীয় ব্যবসায়ী—সবাই মিলে বাংলার পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি জানান, সরকার ভবিষ্যতে আরও পরিকাঠামোগত উন্নয়ন করবে, যাতে বিদেশি পর্যটকদের জন্য বাংলায় ভ্রমণ আরও আরামদায়ক ও স্মরণীয় হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *