গরু পাচার করতে গিয়ে জালে বাংলাদেশি। ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত বাংলাদেশির নাম রুবেল। বয়স ৩৬। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার এক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু পাচারের ছক কষেছিল। স্থানীয় বাসিন্দারা হবিবপুর থানা পুলিশকে ঘটনার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে এক তরুণকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গোরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।


