বীরভূমের রামপুরহাট থানার দোখলবাটী গ্রামে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর রাতে বীরভূমের রামপুরহাট থানার দোখলবাটী মন্ডলপাড়া মোড়ের একটি নলার মধ্যে পুলিশ সূত্রে জানা যায় যে শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করে ।আনুমানিক তিন থেকে চারটি বোমা থাকতে পারে। তবে কে বা কারা এই বোমা রেখে গেছে এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে গ্রামের বোমা গুলি উদ্ধার হওয়ার কারণে কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মানুষের মধ্যে।


