তল্লাশি ঘিরে রাজনৈতিক লড়াই, হাই কোর্টে তৃণমূল

Spread the love

কয়লা পাচার মামলার সূত্রে ইডি তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা। সেই অভিযানকে বেআইনি দাবি করে এবার কলকাতা হাই কোর্টে গেল তৃণমূল কংগ্রেস। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির বিরোধিতায় শাসকদলের তরফে মামলা করা হয়েছে। সূত্রের খবর, মামলার অনুমতি মিলেছে। শুক্রবার শুনানি হতে পারে।

তৃণমূলের বক্তব্য, আইপ্যাক তাদের পরামর্শদাতা সংস্থা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সেখানে রাখা ছিল। অভিযোগ, বিজেপি ইডিকে ব্যবহার করে সেই নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

উল্লেখ্য, ২০২০ সালের কয়লা পাচার মামলার সূত্রে বৃহস্পতিবার দেশের একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। কলকাতার কয়েকটি জায়গার পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাক অফিসেও অভিযান হয়। এই তল্লাশি ঘিরেই আদালতের দ্বারস্থ হল শাসকদল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *