সংক্ষিপ্ত সফর, গভীর কূটনীতি—এমবিজেডের ভারত আগমন ঘিরে আলোচনা

Spread the love

সোমবার সন্ধ্যায় নীরবে দিল্লিতে নামলেন সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কয়েক ঘণ্টার মধ্যেই আবার দেশ ছাড়লেন তিনি। এই অতি স্বল্প সময়ের সফর ঘিরেই তৈরি হয় কৌতূহল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা প্রশ্ন—কেন এলেন, কী হল বৈঠকে, এত তাড়াতাড়িই বা কেন চলে গেলেন।

এই সফরের সময়কাল দেখে অনেকেই ধরে নেন, হয়তো কোনও জরুরি বা গোপন ইস্যুতে কথা বলতেই হঠাৎ দিল্লি সফর। কিন্তু পরে ভারত ও আমিরশাহির তরফে প্রকাশিত যৌথ বিবৃতিতে সেই ধারণা পুরোপুরি নাকচ করা হয়। জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই ভারতে এসেছিলেন এমবিজেড।

বিবৃতিতে স্পষ্ট করা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে মতবিনিময় হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সহমত হয়েছে উভয় পক্ষ। কূটনৈতিক মহলের মতে, এই ধরনের সমঝোতা কোনও তাৎক্ষণিক বৈঠকের ফল হতে পারে না। ফলে সফরের সময় কম হলেও, তার প্রস্তুতি ও গুরুত্ব ছিল যথেষ্ট গভীর।

সব মিলিয়ে, সময়ের নিরিখে ছোট হলেও শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের এই দিল্লি সফর যে নিছক সৌজন্য সাক্ষাৎ ছিল না, তা যৌথ বিবৃতিতেই পরিষ্কার হয়ে যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *