জোমাটো–ব্লিঙ্কিটের প্যারেন্ট সংস্থায় বড় বদল! সিইও পদ ছাড়লেন দীপিন্দর গয়াল, দায়িত্বে আলবিন্দর ধিন্ডসা

Spread the love

ডিজিটাল দুনিয়ায় চমকপ্রদ রদবদল। জোমাটো ও ব্লিঙ্কিটের প্যারেন্ট কোম্পানি ইটার্নাল-এর প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ালেন সংস্থার প্রতিষ্ঠাতা দীপিন্দর গয়াল। স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথির মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এনেছে সংস্থা।

নতুন করে গ্রুপ সিইও-র দায়িত্ব নিতে চলেছেন ব্লিঙ্কিটের প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও আলবিন্দর ধিন্ডসা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরিবর্তন কার্যকর হবে। তবে পুরোপুরি বিদায় নয়—ইটার্নালের ভাইস-চেয়ারম্যান পদে থেকে পরিচালন পর্ষদের সদস্য হিসেবেই কাজ চালিয়ে যাবেন দীপিন্দর গয়াল।

শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা চিঠিতে গয়াল জানান, সাম্প্রতিক সময়ে তিনি এমন কিছু নতুন ভাবনায় মনোযোগী হচ্ছেন, যেখানে ঝুঁকি ও পরীক্ষানিরীক্ষার সুযোগ অনেক বেশি। তাঁর কথায়,
এই ধরনের উদ্যোগ কোনও পাবলিক কোম্পানির কাঠামোর মধ্যে না থেকে আলাদাভাবে করাই বেশি যুক্তিসঙ্গত।

সংস্থার দৈনন্দিন পরিচালনা, ব্যবসায়িক সিদ্ধান্ত এবং এক্সিকিউশনের পূর্ণ দায়িত্ব এবার থাকবে আলবিন্দর ধিন্ডসার হাতে। গয়াল নিজেই স্বীকার করেছেন, ব্লিঙ্কিটকে অধিগ্রহণের পর থেকে ব্রেক-ইভেনে পৌঁছে দেওয়ার পুরো যাত্রাপথ দক্ষতার সঙ্গে সামলেছেন ধিন্ডসাই। তাই ইটার্নালকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত নেতা।

জোমাটো ও ব্লিঙ্কিট—দুই ব্র্যান্ডই বর্তমানে ভারতের ডিজিটাল কনজিউমার মার্কেটে গুরুত্বপূর্ণ নাম। নেতৃত্বের এই বদলে সংস্থার কৌশলগত দিশা ও নতুন উদ্যোগে গতি আসবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *