২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের পরই তীব্র প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানকুনি থেকে সুরাট পর্যন্ত পণ্য করিডরের ঘোষণা নিয়ে তিনি বলেন, “এটি নতুন কিছু নয়, আমি ২০০৯ সালের বাজেটে এটি ঘোষণা করেছিলাম।” মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রীয় সরকার বাংলার স্বার্থকে উপেক্ষা করে বাজেট তৈরি করেছে।
তিনি আরও মন্তব্য করেন, “এই বাজেট দিশাহীন, নারী, কৃষক ও দরিদ্র-বিরোধী এবং জনবিরোধী। বাংলার জন্য কিছুই নেই।” মমতার অভিযোগ, বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ভোট না পাবে জানতেও রাজ্যকে বঞ্চিত করেছে।
বাস্তবে, ডানকুনি থেকে পাঞ্জাবের লুধিয়ানার দিকে করিডরের প্রস্তাব অন্তত ১৭ বছর পুরনো। পূর্ব-পশ্চিম প্রান্তে পণ্য পরিবহণ ও বাণিজ্যের সুবিধার কথা থাকলেও এখনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। ২০২৬-২৭ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এটিকে নতুন মোড়কে ঘোষণা করেছেন, যা মমতার চোখে ‘ফাঁকিবাজি’ ছাড়া কিছু নয়।
‘ডানকুনি করিডর পুরনো, বাংলার জন্য কিছু নেই’– বাজেট আক্রমণে মমতা


