বাড়িতে ঢুকল ডাম্পার
রবিবার গভীর রাতে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির দেওয়াল ভেদ করে ঢুকে যায় একটি বাড়ির মধ্যে।
বর্ধমান থেকে দুর্গাপুরগামী রোডে যাওয়ার সময় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর রেলিং ভেঙে ঢুকে পড়লো একটি বাড়িতে মাল বোঝাই ডাম্পার।
কাঁকসার পাঠানপাড়ার ঘটনা।
বাড়ির দেওয়াল ভেদ করে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে ডাম্পার।
এই ঘটনায় কেউ হতাহত হয়নি, বলে জানা যায়।
ঘটনাস্থলে খবর পেয়ে আসে কাকসা থানার পুলিশ।


