প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী
স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত। নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী। ঘটনাটি বড়ঞা থানার পাঁচথুপী গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গ্রামের। ভরতপুর থানার জজান গ্রামের বাসিন্দা রাজেন বিত্তারের সাথে ৬ বছর আগে বিয়ে হয়েছিলো সীমা মাঝির। তাদের একটি সন্তানও রয়েছে। এরই মাঝে পাঁচথুপী গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাজরার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে সীমা। শ্রীকান্তরও প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তাদেরও এক সন্তান রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ের সমস্ত ব্যবস্থা করে রাজেন বিত্তার। পরিবার ও গ্রামবাসীদের উপস্থিতিতে ফুলিয়া গ্রামের একটি মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে সীমা ও শ্রীকান্তর বিয়ে দেয় রাজেন। রাজেনের এই পদক্ষেপে তাজ্জব সমস্ত গ্রামবাসীরা। তবে প্রথম স্বামীর থেকে নানারকমভাবে অত্যাচারিত হয়ে সম্পর্ক থেকে নতুন জীবন শুরু করতে চেয়েছে বলেই জানিয়েছে সীমা মাঝি।


