টায়ার ফেটে দুর্ঘটনার কবলে

Spread the love

টায়ার ফেটে দুর্ঘটনার কবলে

গাড়ির পেছনের টায়ার ফেটে দুর্ঘটনার কবলে ১২ জন যাত্রী। সোমবার সকালে মেদিনীপুর সদর ব্লকের বনপুরা থেকে বালিভাসা হাটে যাওয়ার পথে খড়্গপুর লোকাল থানার কলাইকুন্ডার কাছে উল্টে যায় মাল বহনকারী একটি গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকা থেকে বালিভাসা হাটে যাচ্ছিলেন। হাটে যাওয়ার পথেই আচমকা গাড়ির পেছনের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় গাড়িটি।
দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা প্রত্যেকেই কমবেশি জখম হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধারে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *