মোদির সঙ্গে সচিন তেন্ডুলকারের পরিবার, বিশেষ সাক্ষাতে শুভেচ্ছা ও আমন্ত্রণ

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকার ও তাঁর পরিবার। দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন সচিনের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকার, ছেলে অর্জুন তেন্ডুলকার ও মেয়ে সারা তেন্ডুলকার। পারিবারিক এই সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল বিশেষ—ছেলে অর্জুন তেন্ডুলকারের আসন্ন বিবাহ উপলক্ষে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো।
সূত্রের খবর, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মোদি তরুণ দম্পতিকে আশীর্বাদ করেন এবং পরিবারটির সঙ্গে কিছু সময় ঘরোয়া কথাবার্তাও বলেন। সাক্ষাতের মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে সচিন তেন্ডুলকার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ক্রিকেট ও রাজনীতির দুই শীর্ষ ব্যক্তিত্বের এই আন্তরিক সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নানা মহলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *