জয় এলো ১০ বছর পর

Spread the love

জয় এলো ১০ বছর পর

 

নিজস্ব সংবাদদাতা: বিদেশের মাটিতে জিতলো ভারত। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১০ বছর পর। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি তৃতীয় ম্যাচে নেমেছিলেন হরমনপ্রীতের মেয়েরা। ব্যাটে বলে সমানতালে অ্যাডিলেডের মাটিতে অজিদের উড়িয়ে দিল ভারত। ১৭৭ রানের টার্গেটে ১৬৯ করে নং উইকেটে থেমে যায় মলিনেক্সের মেয়েরা।

 

৩ টি করে উইকেট নেন ভারতের শ্রী চরণী এবং শ্রেয়াংকা পাটিল। ২ টি উইকেট অরুন্ধতী রেড্ডি এবং ১ টি রেণুকা সিং ঠাকুরের। দীপ্তি শর্মা এবং অমনজিৎ কৌর উইকেট পাননি। ভারতের বোলিং অর্ডারের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ১৭৭ এর রান চেজে নেমে সর্বোচ্চ রান করেন অ্যাশলি গার্ডনার। এছাড়া মাঠে বেশিক্ষণ কেউ টিকতেই পারেননি। অস্ট্রেলিয়ার মাটিতে খেলে ভারতের মহিলাদের এই টি টোয়েন্টি সিরিজ জয় এসেছিল ১০ বছর আগে। ২০১৬ সালে। মিতালী রাজের অধিনায়কত্বে। ১০ বছরের খরা মেটালেন KAPTAAN হরমন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *