“মহিষাসুরমর্দিনী অসুর বিনাশে নামছে”

Spread the love

“মহিষাসুরমর্দিনী অসুর বিনাশে নামছে”

 

 

গ্যাসের দাম বৃদ্ধি। গ্যাসের জন্য লম্বা লাইন। ভোটের মুখে ফের প্রতিবাদে ময়দানে মমতা। প্রার্থী তালিকা ঘোষণা ঠিক আগের দিন। কলেজ স্কয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। মিছিল শেষ করে জনসভা। মঞ্চ থেকে সুর চড়ালেন সপ্তমে। তোপ দাগলেন বিজেপিকে। বললেন,

 

• মহিষাসুরমর্দিনী অসুর বিনাশে নামছে। কারণ দুর্গাঙ্গন তৈরি হচ্ছে

• নোটবন্দির লাইন, এসআইআরের লাইন। এখন গ্যাসের লাইন। নিজেরা একদিন বেলাইন হয়ে যাবেন।

• • বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে গ্যাসের দাম বৃদ্ধি করেছে।

• মানুষকে গ্যাস দিন। গ্যাস বেলুন নয়

• ব্রিগেড ভরানোর জন্য গ্যাস নিয়ে লাভ নেই

• নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করুন। প্ররোচনায় পা দেবেন না। দিল্লি আমরা বুঝে নেব

• ছুপা রুস্তমের মতো। মধ্যরাতে তাণ্ডব করছে। মুখ্যসচিব বাঙালি মহিলা। ওরা মহিলা বিরোধী। যেন দিল্লি কা লাড্ডু। নন্দিনী চক্রবর্তীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। বিজেপির দালাল। লজ্জা। সুপ্রিম বাঙালি ছিল ,বিনীত গোয়েল অবাঙালি। বাদ দিয়েছেন। বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসার পাঠান, তাঁরা আমাদের হয়েই কাজ করবে।

• বিজেপিকে সন্তুষ্ট করার জন্য। যে দেশের প্রধানমন্ত্রী বলেন চুন চুনকে মারেঙ্গে। আপনার মুখের শোভা পায় না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *