যুদ্ধের আগুনে পুড়ছে কেকের শহর! গ্যাস সংকটে হঠাৎ বন্ধ নাহুম বেকারি

Spread the love

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা এবার সরাসরি এসে আঘাত করল কলকাতার ঐতিহ্যে। জ্বালানি সংকটের চাপে সাময়িকভাবে ঝাঁপ ফেলল নিউ মার্কেটের শতাব্দীপ্রাচীন বেকারি Nahoum & Sons। দোকানের সামনে বিজ্ঞপ্তি টাঙিয়ে জানানো হয়েছে—এলপিজি না পাওয়ায় ১৮ থেকে ২২ মার্চ পর্যন্ত পাঁচদিন বন্ধ থাকবে বেকারি। এমন ঘটনা কার্যত নজিরবিহীন।

নাহুম মানেই শুধু একটি বেকারি নয়, কলকাতার আবেগ, ঐতিহ্য আর উৎসবের স্মৃতি। বড়দিন হোক বা বিশেষ কোনও দিন—এই বেকারির প্লাম কেক, ফ্রুট কেকের জন্য লম্বা লাইন শহরের চেনা ছবি। সেই নাহুমের দরজা হঠাৎ বন্ধ—খবর ছড়াতেই মনখারাপ কেকপ্রেমীদের।

এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক অস্থিরতা। Iran–Israel conflict-এর জেরে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। বন্ধ হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ Strait of Hormuz, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জ্বালানি সরবরাহ হয়। ফল—বিশ্বজুড়ে জ্বালানি সংকট, যার সরাসরি প্রভাব পড়েছে ভারতেও।

দেশে এলপিজির দাম বৃদ্ধি, বুকিংয়ে কড়াকড়ি—সব মিলিয়ে নাজেহাল অবস্থা হোটেল, রেস্তরাঁ থেকে ছোট ব্যবসায়ীদের। মজুত গ্যাস শেষ হলেই বন্ধের মুখে ব্যবসা। সেই তালিকায় নাম লেখাল নাহুমও।

তবে এই প্রথম নয়, তবু বিরল। ২০১৩ সালে কর্ণধার ডেভিড নাহুমের প্রয়াণ এবং ২০২০ সালের কোভিড লকডাউনের সময় বন্ধ হয়েছিল এই বেকারি। কিন্তু যুদ্ধের কারণে বন্ধ—এ অভিজ্ঞতা নতুন।

শহর এখন অপেক্ষায়—কবে আবার খুলবে সেই দরজা, কবে ফিরবে নাহুমের চেনা গন্ধ, আর কবে আবার এক টুকরো কেকেই মিষ্টি হবে কলকাতার মন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *