কালনায় জোড়া রহস্যমৃত্যু: জলে ডুবে মহিলার মৃত্যু, গৃহশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

Spread the love

পূর্ব বর্ধমানের কালনা শহরে পৃথক দুটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

প্রথম ঘটনাটি ঘটে অকালপোষ এলাকায়। সোমবার দুপুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় লক্ষ্মী মুর্মু নামে এক মহিলার। স্থানীয়রা কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে দ্রুত কালনা হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, একই দিনে সকালে সাতগাছি পঞ্চায়েত-এর কুলাদা এলাকায় উদ্ধার হয় এক গৃহশিক্ষকের ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম চিরঞ্জিত বিশ্বাস। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

মৃতের দাদা জানিয়েছেন, কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও পরিবারের কাছে স্পষ্ট নয়। দুই ঘটনাতেই দেহ ময়নাতদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *