রাজ্যসভায় বিজেপির একচেটিয়া দাপট! দেশজুড়ে ঝড়, বাংলায় এখনও অগ্নিপরীক্ষা

Spread the love

রাজ্যসভা নির্বাচনের ফলাফল যেন একটাই বার্তা দিচ্ছে—সংখ্যার খেলায় এখন বিজেপিই শেষ কথা। ৩৭টি আসনের মধ্যে ২৬টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেওয়া, আর বাকি ১১টির মধ্যে ৯টি দখল—এটা নিছক জয় নয়, এটা শক্তি প্রদর্শন। বিরোধীরা কার্যত কোণঠাসা, সংখ্যায়ও, সংগঠনোও।

দেশের রাজনৈতিক মহলে বহুদিন ধরে ঘুরে বেড়ানো সেই তীক্ষ্ণ মন্তব্য—“ভোটে যেই জিতুক, সরকার গড়বে বিজেপি”—এখন আর মশকরা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরং বাস্তবের মাটিতেই তার প্রতিফলন দেখা যাচ্ছে বারবার। বিরোধীদের অভিযোগ, গণতন্ত্রের লড়াই এখন অসম হয়ে উঠছে।

কিন্তু এই একচেটিয়া ছবির মধ্যেও একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। এখানে লড়াই এখনও বেঁচে আছে, এখনও আগুন জ্বলছে। তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে—এই মাটিতে লড়াই ছাড়ার প্রশ্নই নেই। প্রতিটি ভোট, প্রতিটি বুথ, প্রতিটি রাস্তায় প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি চলছে।

এখন দেশের রাজনীতি দাঁড়িয়ে এক বিস্ফোরক মোড়ে। সামনে আসছে এমন সময়, যখন ঠিক হবে—ভারতের গণতন্ত্র কি একমুখী হয়ে যাবে, না কি আবারও শক্ত প্রতিরোধের মুখ দেখবে। আর সেই লড়াইয়ের সবচেয়ে বড় মঞ্চ হতে চলেছে বাংলা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *