লুক আউট নোটিসের পর অবশেষে ইডির জালে ডিসি শান্তনু

Spread the love

একাধিকবার তলব ও লুক আউট নোটিস জারির পর অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি ডিরেক্টর সিকিউরিটি কন্ট্রোলে কর্মরত ছিলেন। সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ ঘিরেই শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ।

 

ইডি সূত্রে খবর, তদন্তকারীদের একের পর এক প্রশ্নের উত্তর এড়িয়ে যান শান্তনু। এমনকি ইডির হাতে আসা একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় সাড়ে ১০ ঘণ্টা টানা জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *