কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অবশেষে হাজির হলেন ভারতের ‘কান কুইন’ Aishwarya Rai Bachchan। প্রতি বছরের মতো এবারও তাঁর উপস্থিতি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। আর রেড কার্পেটে পা রাখতেই যেন সমস্ত আলো নিজের দিকে টেনে নিলেন অভিনেত্রী।
কান ২০২৬-এ নিজের প্রথম উপস্থিতির জন্য ঐশ্বর্যা বেছে নেন ডিজাইনার Amit Aggarwal-এর তৈরি বিশেষ কৌচার গাউন ‘Luminara’। গভীর অ্যাবিস ব্লু রঙের এই ভাস্কর্যধর্মী পোশাকটি তৈরি হয়েছে “light in motion” ভাবনা থেকে। ডিজাইনারের কথায়, এটি শুধুমাত্র একটি পোশাক নয়, বরং আলো, শক্তি ও পরিবর্তনের প্রতীক।
এই গাউনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অমিত আগরওয়ালের স্বাক্ষর ‘Crystal Vein’ এমব্রয়ডারি। প্রায় ১৫০০ ঘণ্টার নিখুঁত হাতের কাজের মাধ্যমে হাজার হাজার ক্রিস্টাল বসিয়ে তৈরি করা হয়েছে আলোর মতো ঝলমলে নকশা, যা চলাফেরার সঙ্গে সঙ্গে ভিন্নভাবে প্রতিফলিত হচ্ছিল।
বায়োমিমিক্রি থেকে অনুপ্রাণিত গাউনের স্ট্রাকচার্ড শোল্ডার ডিজাইন এবং ডানার মতো এক্সটেনশন পুরো লুকটিকে দিয়েছে ভবিষ্যতধর্মী আবেদন। সোশ্যাল মিডিয়াতেও ঐশ্বর্যার এই লুক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই তাঁকে আবারও “Queen of Cannes” বলে অভিহিত করেছেন।
প্রসঙ্গত, গত দুই দশকেরও বেশি সময় ধরে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা রাই বচ্চনের উপস্থিতি ভারতীয় ফ্যাশনের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে। আর এবারও তার ব্যতিক্রম হল না।


